Friday, April 10, 2026

সলমনকে হুমকি দিয়েছিল কারা? নাম জানাল মুম্বই পুলিশ

Date:

Share post:

বলিউড অভিনেতা সলমন খান এবং তার বাবা চিত্রনাট্যকার সেলিম খানকে কে বা কারা খুনের হুমকি দিয়েছিল তাদের খোঁজ পাওয়া গেল। দলটির নাম এবার প্রকাশ্যে আনল মুম্বই পুলিশ। জানা গিয়েছে এই   হুমকি চিঠি পাঠানোর পিছনে হাত রয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের। লরেন্স বিষ্ণোই গ্যাং-এর এক সদস্য সিদ্বেশ হিরামন কাম্বলে ওরফে মহাকাল নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।  সিদ্বেশ হিরামনকে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  তার কাছ থেকেই এ সংক্রান্ত বহু তথ্য জানতে পেরেছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, সলমনকে হুমকি চিঠি দেওয়ার জন্য বিষ্ণোই গ্যাং-এর ৩ জন এসেছিল।  কানাডার বাসিন্দা বিক্রম বারাডের  নির্দেশেই সলমনকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে মহাকাল।  মুম্বইতে এসে সৌরভ মহাকালের সঙ্গে তারা যোগাযোগ করেছিল। পুলিশ  এখনো পর্যন্ত নিশ্চিত যে এই হুমকি চিঠি দেওয়ার ঘটনা বিক্রম বারাডেরই মস্তিস্ক প্রসূত।

Related articles

নববর্ষের আগে সোনার দামে বড় বদল!

শুক্রবার (১০ এপ্রিল, ২০২৬) হলুদ ধাতুর দাম কি ঊর্ধ্বমুখী? বিনিয়োগ বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং ডলারের ওঠানামার...

আজ থেকে কমবে ঝড়-বৃষ্টি, শনি থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা!

বৃষ্টি দুর্যোগ কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতার পারদ। শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সর্বত্রই পরিষ্কার আকাশ। আলিপুর...

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) পরাজয় নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...