Saturday, April 4, 2026

Chhattisgarh: ৮০ ফুট গভীর গর্তে ১১ বছরের বালক, চার ঘণ্টা ধরে চলল উদ্ধারকাজ

Date:

Share post:

শুক্রবার ছত্তিশগড়ের (Chhattisgarh)জাঞ্জগির-চাম্পা জেলার একটি গ্রামে ১১ বছর বয়সী এক বালক হঠাৎ করেই প্রায় ৮০ ফুট গভীর এক গর্তে পড়ে যায়। বাড়ির ছেলের কান্নার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকজন। তড়িঘড়ি গ্রামের বাকিদের খবর দেওয়া হয়। এরপর প্রশাসনের সহায়তায় প্রায় ঘণ্টা দুয়েক পরে উদ্ধার কাজ ( Rescue operation)শুরু হয়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব পরিবার। প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ ( Rescue operation) চলে বলে জানা যায়।

জাঞ্জগীর-চাম্পার (Janjgir-Champa)পুলিশ সুপার বিজয় আগরওয়াল (Vijay Agarwal) জানিয়েছেন, দুপুর ২টা নাগাদ মালখারোদা ব্লকের পিরিদ গ্রামে বাড়ির পিছনে বড় গর্তের মধ্যে পড়ে যায় রাহুল সাহু (Rahul Sahu)নামে ১১ বছরের এক বালক। তাঁর কান্নাকাটিতে লোক জড়ো হয় ঘটনাস্থলে। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও প্রায় ৮০ ফুট গভীর গর্ত থেকে উদ্ধার সহজ ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে গ্রামবাসীরা জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের খবর দেন। বিকেল ৪টা নাগাদ উদ্ধার অভিযান শুরু হয়। পুলিশের তরফ থেকে সব রকমের চেষ্টা চালান হয় যাতে যত দ্রুত সম্ভব ওই বালককে গর্ত থেকে তোলা যায়। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)এবং রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনীর (SDRF)যৌথ প্রচেষ্টায় প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় ধরে বালককে উদ্ধারের চেষ্টা করা হয়। সূত্রের খবর শিশুটিকে বাঁচাতে সমান্তরাল গর্ত খননে জেসিবি ব্যবহার করা হয়েছে । ডাক্তারদের একটি দলও ঘটনাস্থলে পৌঁছে বোরওয়েলের ভিতরে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেছে বলে এক পুলিশকর্তা জানিয়েছেন।



Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...