Sunday, June 28, 2026

R Ashwin: ক্লাব ক্রিকেটে ফিরলেন অশ্বিন, দলকে সেমিফাইনাল থেকে তুললেন ফাইনালে

Date:

Share post:

ক্লাব ক্রিকেটে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন ( Ravichandran Ashwin)। সদ‍্য আইপিএল ( IPL)শেষ হয়েছে। বিশ্রামে না গিয়ে ইংল‍্যান্ডের (England) বিরুদ্ধে খেলতে নামার আগে নিজেকে ঝালিয়ে নিতে ব‍্যস্ত অশ্বিন। ১ লা জুলাই ইংল‍্যান্ডের বিরুদ্ধে বাকি থাকা পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে সেখানে একটি অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতের। কিন্তু তার আগে ক্লাব ক্রিকেটে খেলে লাল বলে খেলায় নিজেকে প্রস্তুত করে নিলেন অশ্বিন। তামিলনাড়ুর প্রথম ডিভিশনের ক্লাব এমআরসি ‘এ’ দলের হয়ে খেলতে নামেন অশ্বিন। সেখানে দলকে সেমিফাইনাল থেকে ফাইনালে তোলেন ভারতীয় এই বোলার।

এই নিয়ে অশ্বিন বলেন,” ২০ ওভারের খেলা থেকে লাল বলের খেলায় নিজেকে সরিয়ে নেওয়ার লক্ষ্যেই এই ম্যাচগুলো খেলা। যত বয়স বাড়বে, তত বেশি খেলতে হবে, তত বুদ্ধি করে খেলতে হবে। আমি সেটাই করছি। আনন্দ করে খেলছি। ইংল্যান্ডে গিয়ে পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই। আমার মনে হয় ব্যাট এবং বল, দুটোতেই আমি দলকে সাহায্য করতে পারব। নিজের ফিটনেস ঠিক রাখতে চাই।”

আরও পড়ুন:Babar Azam: ফের বিতর্কে বাবর আজম, ফিল্ডিং করার সময় উইকেটরক্ষকের গ্লাভস পরে বিতর্কে জড়ালেন পাক অধিনায়ক

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...