Friday, April 3, 2026

এবার নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ

Date:

Share post:

পয়গম্বরকে অসম্মান বিতর্কে তোলপাড় গোটা দেশ। মুম্বই পুলিশের পর এবার বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মাকে তলব করল কলকাতা পুলিশ। আগামী ২০ জুন  নারকেলডাঙা থানায় বহিষ্কৃত বিজেপি নেত্রীকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে।মুম্বই পুলিশ নোটিশ দিয়ে  জানিয়েছিল, আগামী ২৫ জুন মুম্বইয়ের পাইধনি থানায় হাজিরা দিতে হবে। সেখানে বিতর্কিত মন্তব্য ঘিরে জিজ্ঞাসাবাদ করা হবে।একইসঙ্গে রেকর্ড করা হবে তাঁর বয়ান। ইতিমধ্যেই রাজা একাডেমির দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ নূপুরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ বিতর্ক নিয়ে এক টেলিভিশন শো’তে ইসলাম ধর্মের গুরুকে কুরুচিকর মন্তব্য করেছিলেন বিজেপি-র মুখপাত্র নূপুর শর্মা (Nupur sharma)। সেই বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। সেই আঁচ পড়েছে এ রাজ্যেও।কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে।বিজেপি নেতার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে তাঁর পরিবারের সদস্যদেরও। ইতিমধ্যেই তাঁর এই মন্তব্যের জেরে পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কৃত করা হয়েছে নেত্রীকে।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...