Thursday, June 25, 2026

সিধু মুসে ওয়ালা খুনে গ্রেফতার আরও ১

Date:

Share post:

গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসে ওয়ালা হত্যায় আরও এক শ্যুটারকে গ্রেফতার করল পুলিশ। সোমবার ভোরে পুণে থেকে সন্তোষ যাদব নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তদন্তকারীরা মনে করছেন, মুসে ওয়ালাকে খুনে ওই শ্যুটারের যোগ রয়েছে।


আরও পড়ুন:রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে, গুন্ডামি করলে কাউকেই ছাড়া হবে না : জাভেদ শামিম


জানা গিয়েছে, সন্তোষ যাদব নামে ওই শ্যুটার গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলের এক সদস্য। ২০২১ সালে পুণের মাঞ্চার থানায় একটি খুনের মামলায় তাঁকে আটক করা হয়েছিল। গত সপ্তাহে গায়ক ও কংগ্রেস নেতা সিধুকে খুনের অভিযোগে হরকমল রানু নামে এক শার্পশ্যুটারকে গ্রেফতার করা হয়। ধৃত যুবক ভাতিন্ডা জেলার বাসিন্দা। এর আগে কেশব নামে আর এক বন্দুকবাজকে গ্রেফতার করেছিল পুলিশ।


উল্লেখ্য, গত ২৯মে আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে আততায়ীদের গুলিতে প্রাণ হারান পাঞ্জাবি গায়ক সিধু। তদন্ত শুরু পর পুলিশ খুনের দিন সন্দীপ সিং ওরফে কেকদার সঙ্গে কেশবকে দেখতে পায়। খুনের ঠিক আগেই পাঞ্জাবি গায়কের সঙ্গে সেলফি তুলেছিলেন সন্দীপ। তার আগেই সন্দীপকে গ্রেফতার করা হয়। এরপর গ্রেফতার হয় কেশব। আজ আরও একজনকে গ্রেফতার করা হল।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...