Friday, April 3, 2026

Sunil Gavaskar: প্রোটিয়াদের বিরুদ্ধে কোথায় ভুল? জানালেন সুনীল গাভাস্কর

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে পরপর দুই ম‍্যাচে হার। প্রথম ম‍্যাচে ২১১ রান তুলেও হারের মুখ দেখে ঋষভ পন্থের (Rishabh Pant) দল। আর রবিবার ১৪৮ রান তুলেও হারের মুখ দেখে টিম ইন্ডিয়া (India Team)। কোথায় সমস‍্যা? তারই উত্তর খুঁজে বার করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। তাঁর মতে এই ভারতীয় দলে উইকেট নেওয়ার মতো বোলার এক জনও নেই। তাই বারবার হারের মুখ দেখছে ভারত।

এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,”এই দলটার সব থেকে বড় সমস্যা হল ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চ‍্যাহাল ছাড়া উইকেট নেওয়ার মতো আর কোনও বোলার নেই। উইকেট নিতে না পারলে তো বিপক্ষকে চাপে ফেলা যাবে না। দুটো ম্যাচে ভুবনেশ্বর ছাড়া আর এক জনকে দেখেও কি মনে হয়েছে উইকেট নিতে পারে? একমাত্র ওর বলই স্যুইং করছিল। আর কেউ বল স্যুইং করাতে পারেনি। সেই কারণে ২১১ রান করেও ভারত জিততে পারেনি।”

 

গাভাস্করের মতে তৃতীয় ম‍্যাচে উমরান মালিককে নামানো উচিৎ। এটাই এখন একমাত্র সমস্যার সমাধান বলে মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। এই নিয়ে তিনি বলেন,” প্রথম যার খেলা দেখে উত্তেজনা হয়েছিল, তার নাম সচিন তেন্ডুলকর। তারপর দ্বিতীয় যদি কেউ এই তালিকায় থাকে, সে উমরান মালিক। বাকি তিনটে ম্যাচেই ওকে খেলানো উচিত।”

আরও পড়ুন:Bengal Cricket: রঞ্জির সেমিফাইনালে মঙ্গলবার বাংলার প্রতিপক্ষ মধ‍্যপ্রদেশ, চিন্তায় মনোজের চোট

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...