Sunday, March 15, 2026

Bengal Cricket: রঞ্জিট্রফি সেমিফাইনালে দিনের শেষে মধ‍্যপ্রদেশের রান সংখ‍্যা ৬ উইকেট হারিয়ে ২৭১

Date:

Share post:

মঙ্গলবার রঞ্জিট্রফির ( Ranji Trophy) সেমিফাইনালে খেলতে নামে বাংলা (Bengal)। প্রতিপক্ষ মধ‍্যপ্রদেশ (Madhya Pradesh)। বাংলার বোলারদের দাপটে দিনের শেষে মধ‍্যপ্রদেশের রান ৬ উইকেট হারিয়ে ২৭১। মধ‍্যপ্রদেশের হয়ে দুরন্ত ইনিংস খেলেন হিমাংশু মন্ত্রী। ১৩৪ রানে অপরাজিত তিনি।

ম‍্যাচে এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তারা ইনিংসের পঞ্চম ওভারে ওপেনার যশ দুবের উইকেট হারায়। ৯ রান করে মুকেশ কুমারের বলে এলবিডব্লিউ হন যশ। ফর্মে থাকা শুভম শর্মা করেন ১৭ রান। ৭ রান করেন রজত পতিদার। রঘুবংশী করেন ৬৩ রান। মধ‍্যপ্রদেশের হয়ে ক্রিজে রয়েছেন হিমাংশু মন্ত্রী এবং পুনিত। ১৩৪ রানে অপরাজিত হিমাংশু। ৯ রানে অপরাজিত পুনিত। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন মুকেশ কুমার এবং আকাশ দীপ। একটি করে উইকেট নেন শাহবাজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামাণিক।

প্রথম দিনের খেলার শেষে অরুণ লাল বলেন, “টস হারায় পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়ায়। পিচ ব্যাট করার জন্য অসাধারণ। ৯৭ রানে ৪ ওদের ৪ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বোলারদের প্রশাংসা প্রাপ্য। তার পরেই নতুন ছেলে এসে দুর্দান্ত ইনিংস খেলে। ভয়ডরহীন প্রতিআক্রমণে ম্যাচ খুলে দিয়ে যায়। অক্ষত রঘুবংশী দারুণ প্রতিভা। আজ ও অসাধারণ ইনিংস খেলল।”

এরপাশাপাশা বাংলার কোচ বলেন,”দিনের শেষ সেশনে আমরা ২টো উইকেট তুলে নিতে পেরেছি। সুতরাং, আমরা ম্যাচে রয়েছি। আমার মনে হয় ওদের আরও ৫০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে আমরাই ম্যাচে এগিয়ে থাকব। এমন পিচে উইকেট নিতে হলে স্পেশাল ডেলিভারির দরকার হয়। আমাদের পেসাররা অসাধারণ বল করেছে। তবে স্পিনারদের সাধারণ লেগেছে প্রথম দিনে। আশা করি কাল সকালেই ওদের গুটিয়ে দিতে পারব।”

আরও পড়ুন:India Team: আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের প্রধান কোচ হচ্ছেন লক্ষ্মণ

 

 

 

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...