Saturday, April 4, 2026

লাগাতার বৃষ্টিতে সেবক থেকে সিকিমের রাস্তার একাধিক জায়গায় ধস, যোগাযোগ ব্যাহত

Date:

Share post:

পাহাড়ে রাতভর লাগাতার বৃষ্টিতে শিলিগুড়ি (Siliguri) থেকে সিকিম (Sikkim) যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ধস। তবে, সব থেকে খারাপ পরিস্থিতি শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়কের। বুধবার ভোরে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার রাস্তার বেশ কয়েকটি জায়গায় ধস নামে। ফলে শিলিগুড়ির সঙ্গে সিকিমের যোগাযোগ ব্যাহত। আটকে পড়ে কয়েক শত যানবাহন। ধস পড়ার কারণে পর্যটকদের একটি গাড়ির ক্ষতি হয়েছে। তবে, ধসের হতাহাতে কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রশাসনিক সূত্রে খবর, ২০ মাইল এলাকায় ধস নামার কারণে ভোর থেকে কয়েকশো গাড়ি আটকে পড়ে। বেলা বাড়তেই প্রশাসনিক উদ্যোগে ধস সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়ে গিয়েছে, প্রতিদিনই বৃষ্টি নামছে। পাহাড়ের পাশাপাশি সমতলও বৃষ্টি হচ্ছে। তবে পাহাড়ে রাতভর বৃষ্টি হওয়ার কারণে মাটি নরম হয়ে যাওয়ার কারণে ধস নামা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ধস প্রবণ এলাকাগুলিতে পুলিশি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে। এছাড়াও কোথাও ধস নামলে প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ ধস পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।


Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...