Friday, June 26, 2026

LPG Connection: ১৬ জুন থেকে আরও মহার্ঘ রান্নার গ্যাসের নতুন কানেকশন

Date:

Share post:

মধ্যবিত্তের হেঁশেলে ফের কেন্দ্রের কোপ। দাম বাড়ছে রান্নার গ্যাসের (Domestic gas cylinder) নতুন সংযোগের। আগামী ১৬ জুন থেকে রান্নার গ্যাসের ক্ষেত্রে নয়া দাম কার্যকরী হচ্ছে। এবার থেকে বাড়ির রান্নার গ্যাসের ১৪.২ কেজির সিলিন্ডার সংযোগের জন্য সিকিউরিটি অ্যামাউন্ট (Security amount) বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে গ্যাস কোম্পানিগুলির কাছে। এখানেই শেষ নয়,সঙ্গে বেড়েছে গ্যাসের রেগুলেটারের দামও। এবার থেকে নতুন গ্যাস রেগুলেটর (Gas Regulator)কিনতে গ্রাহককে ১০০ টাকা বেশি দিতে হবে ।


রান্নার গ্যাসের দাম নিয়ে এমনিতেই চিন্তার ঘুম উড়েছে মধ্যবিত্তের। তার মধ্যেই নতুন উদ্বেগ, ১৬ জুন থেকে নতুন এলপিজি কানেকশন (LPG Connection) নিতে আরও বেশি টাকা দিতে হবে সাধারণ জনগণকে। শুধু গৃহস্থের ব্যবহারিক সিলিন্ডারই নয় কিলোগ্রাম এককের সিলিন্ডারের নতুন সংযোগের ক্ষেত্রেও আরও ৩৫০ টাকা দিতে গ্রাহকদের। আগে নতুন এলপিজি সিলিন্ডারের কানেকশন নিতে গ্রাহকদের ১৪৫০ টাকা দিতে হত। এবার এক ধাক্কায় দাম বেড়ে ২২০০ টাকা করা হল। নতুন করে সংযোগ বাবদ ৭৫০ টাকা দাম বেড়েছে। সঙ্গে রেগুলেটররে জন্য দিতে হচ্ছে ২৫০ টাকা। এখানেই শেষ নয় , এবার থেকে পাসবুকের জন্য ২৫ টাকা ও পাইপের জন্য ১৫০ টাকা আলাদাভাবে দিতে হবে আবেদনকারীকে। সেই অনুসারে প্রথমবার গ্যাস সিলিন্ডার সংযোগ ও প্রথম সিলিন্ডারের জন্য সব মিলিয়ে গ্রাহককে মোট ৩,৬৯০ টাকা দিতে হবে। আবার যদি দুটি সিলিন্ডার নিতে চান কেউ, সেক্ষেত্রে তাঁকে হিসেবে ৪৪০০ টাকা দিতে হবে। কিন্তু প্রশ্ন উঠছে কেন এই বেশি টাকা দিতে হচ্ছে? গ্যাস কোম্পানিগুলির বক্তব্য পুরোটাই সিকিউরিটি ডিপোজিট বাবদ নেওয়া হচ্ছে। অন্যদিকে পাঁচ কিলোগ্রামের একটি সিলিন্ডারের সিকিউরিটি ডিপোজিটের ক্ষেত্রেও এখন বেশি টাকা জমা দিতে হবে। পাঁচ কেজি সিলিন্ডারের সিকিউরিটি বাবদ এতদিন পর্যন্ত ৮০০ টাকা দিতে হলেও, আগামিকাল থেকে ১১৫০ টাকা দিতে হবে।



Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...