Wednesday, March 18, 2026

রাষ্ট্রপতি পদে বিজেপির পছন্দ দক্ষিণী মহিলা মুখ! তামিলি-র নাম ঘিরে জল্পনা তুঙ্গে

Date:

Share post:

অবিজেপি দলগুলির তরফে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি(Precident) পদপ্রার্থী ঠিক করার বৈঠকের পরের দিনই বিজেপির (BJP) তরফে ওই পদের জন্য দক্ষিণ ভারতের মহিলা প্রার্থীর নাম ভাসানো হল। তেলেঙ্গানার রাজ্যপাল তামিলি সৌন্দরারাজন (Tamili Soudararajan)। রাজনৈতিক মহলের মতে, এক ঢিলে তিন টার্গেট চাইছে পদ্ম শিবির। এক, দক্ষিণ ভারত। দুই, পিছিয়ে পড়া সম্প্রদায়। তিন, মহিলা।

কে এই তামিলি সৌন্দরারাজন?
তামিলি তেলেঙ্গানার দ্বিতীয় রাজ্যপাল (Governor)। এর আগে তিনি পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। বিজেপির তামিলনাড়ুর রাজ্য সভাপতি ছিলেন তামিলি। রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন তিনি। তাঁর বাবা ছিলেন কংগ্রেস সাংসদ। স্বামী চিকিৎসক।

রাজনৈতিক মহলের মতে, বিজেপির বিভাজনের রাজনীতি দেশজুড়ে লাগাতার ধাক্কা খাচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া মোদি সরকার। জাতপাতের রাজনীতি ব্যবহার করে বিভাজনের থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে। পাশাপাশি, দক্ষিণী দলিত মহিলা প্রার্থী দাঁড় করাতে পারলে, ওই ফর্মুলায় বিরোধীদের থেকেও ভোট আদায় করা যাবে। আর এভাবে বিরোধীদের মধ্যেই তৈরি করা যাবে বিভাজন। রাজনীতির এক নয়া চাল গেরুয়া শিবিরের। অর্থাৎ, দক্ষিণী প্রার্থীকে সামনে এনে সমঝোতায় ভাঙন ধরানো। কারণ, ডিএমকে বিরোধী জোটে থাকলেও বিজেপির দক্ষিণী প্রার্থীকেই তারা সমর্থন দিতে বাধ্য হবে বলে মনে করছে তারা। এই পরিস্থিতিতে এখন তামিলি সৌন্দরারাজনকেই বিজেপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদ করার দিকে পাল্লা ভারী বলে সূত্রের খবর।

 

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...