Friday, June 26, 2026

Sunil Chhetri: সুনীলকে সংবর্ধনা ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

বৃহস্পতিবার বিকেলে রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। সঙ্গে ছিলেন স্ত্রী সোনাম। এদিন ক্রীড়ামন্ত্রী উত্তরীয় পরিয়ে এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন সুনীলের হাতে।

হংকং (Hong Kong) ম্যাচ জিতে ভারত (India) এফসি এশিয়ান কাপে ( AFC Asian Cup) খেলার যোগ্যতা অর্জন করার পরই অধিনায়ক সুনীল ছেত্রী ( Sunil Chhetri) বলেছিলেন, তিনি আগামী বছর এশিয়ান কাপের মূলপর্বে খেলবেন কি না, জানেন না। বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত কাজে দেখা করতে এসেছিলেন সস্ত্রীক সুনীল। ক্রীড়ামন্ত্রী ভারত অধিনায়ককে সংবর্ধিত করেন। উত্তরীয় পরিয়ে এবং মিষ্টির হাঁড়ি তুলে দেন সুনীলের হাতে। সেখানে বসে ৮৪ আন্তর্জাতিক গোলের মালিক বলেন, ‘‘এশিয়ান কাপ এখনও দেরি আছে। ৩৫ জন সম্ভাব্য দলের মধ্যে আমিও থাকব। কিন্তু চূড়ান্ত দলে থাকব কি না, সেটা কোচ ঠিক করবে। বাকিদের মতো নিশ্চয়ই আমারও সুযোগ থাকবে।’’

সুনীল বুঝিয়ে দিলেন, আগামী কয়েকদিন বিশ্রাম নিয়ে এশিয়ান কাপের মূলপর্বে খেলার জন্য নিজেকে ফিট রাখার প্রস্তুতি শুরু করে দেবেন। বললেন, ‘‘মূলপর্বে অনেক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে। তাই ভারতীয় দলের প্রস্তুতি ভাল হওয়া চাই। কলকাতায় শিবির হলে তো খুশিই হব। কিন্তু কোথায় জাতীয় শিবির হবে, সেটা কোচ, ফেডারেশন ঠিক করবে।’’ পাশে বসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী বললেন, ‘‘কলকাতায় ফুটবলের দুর্দান্ত পরিকাঠামো। রাজ্য সরকার যেভাবে সাহায্য করে, তাতে খুশি এআইএফএফ। আমরা চাই, এশিয়ান কাপের আগে জাতীয় শিবির এখানেই হোক।’’

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসের জন্য প্রাথমিক দল ঘোষণা করল অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...