Sunday, March 15, 2026

উদ্বোধনের আগেই বদলে গেল শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম

Date:

Share post:

জোর কদমে কাজ চলছে মেট্রোর। কবে মেট্রো রেলের চাকা গড়াবে সেই বিষয়ে এখনো নিশ্চিত কোন দিনক্ষণের কথা উঠে না এলেও উদগ্রীব হয়ে আছেন বহু সাধারণ মানুষ। তবে উদ্বোধনের দিনক্ষণ প্রকাশ্যে না এলেও তার আগেই বদলে গেল স্টেশনের নাম। আগামী তিন বছরের জন্য সাক্ষর হল চুক্তি। এবার থেকে শিয়ালদহ মেট্রো স্টেশনের নাম হবে DTDC শিয়ালদহ মেট্রো।

আরও পড়ুন- তৃণমূল যোগে ত্রিপুরায় শিশু সহ ৪ জনকে কোপাল বিজেপি, ভিডিওসহ সরব কুণাল
নিয়ম অনুসারে স্টেশন চত্বর ব্যবহার করতে পারবে ওই সংস্থা। স্টেশনের প্রতি দরজায় থাকবে সংস্থার লোগো এবং নাম। স্টেশন চত্বরে ১৫০০ বর্গফুট এলাকা ওই সংস্থা নিজেদের বিপণনের জন্য ব্যবহার করতে করবে এবার থেকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, ব্যাঙ্ক, বিমা সংস্থা, হেলথ কেয়ার সংস্থাকে নামের স্বত্বাধিকার দিতে চায় রেল। এই বিষয়ে প্রকাশ করা হয়েছিল টেন্ডার।শিয়ালদহ মেট্রো স্টেশনের নামের আগে বসবে ওই করপোরেট সংস্থার নাম। থাকবে তাদের কিয়স্ক। এছাড়াও নামের স্বত্বাধিকার দেওয়া হবে এসপ্ল্যানেড, সেন্ট্রাল পার্ক,দমদম, নোয়াপাড়া ও সল্টলেক স্টেডিয়ামকে। উদ্বোধনের আগেই শিয়ালদহ মেট্রো স্টেশনের ব্র্যান্ডিংয়ের অধিকার বেসরকারি সংস্থাকে দেওয়ার জন্য টেন্ডার ডেকেছিল মেট্রো রেল। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, উদ্বোধনের বিষয়ে দিনক্ষণ দেখা হচ্ছে। স্টেশন প্রস্তুত হয়েই আছে।

spot_img

Related articles

অপেক্ষার অবসান, আজই বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা!

রবিবাসরীয় বিকেলে বাংলা-সহ ৫ রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা! ৪টা নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন...

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...