Wednesday, March 18, 2026

তৃণমূলের সমর্থনে বিজেপি-র ৭ বিধায়কের সাসপেনশন প্রত্যাহার

Date:

Share post:

তৃণমূল (TMC) বিধায়কদের সম্মতির ভিত্তিতে বিজেপির (BJP) ৭ সাসপেন্ডেড বিধায়কের সাসপেনশন প্রত্যাহার হল। এবার থেকে বিধানসভার (Assembly) অধিবেশনে যোগ দিতে পারবেন তাঁরা। বৃহস্পতিবার, অধিবেশন শুরুর পর সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন তৃণমূল বিধায়করা। বিজনেস অ্যাডভাইজরি কমিটির (BA Committee) বৈঠকে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষ পর্যন্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন তুলে নেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। ১৭ তারিখ পর্যন্ত চলবে অধিবেশন। সেই মতো শেষ ২ দিন অধিবেশনে যোগ দিতে পারবেন তাঁরা।

বিধানসভার বাজেট অধিবেশনে হট্টগোল বাধায় বিজেপি। এরপরের অধিবেশনে শাসকদলের মন্ত্রী-বিধায়কদের দিকে মারতে যান গেরুয়া শিবিরের বিধায়করা। সেই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ ৭ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। এর প্রতিবাদে অধিবেশন বয়কট করে বিজেপি। সাসপেনশনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টেও যায় বিজেপি। বিধানসভার রীতি মেনে বিধায়কদের সাসপেনশনের বিষয়টির মেটানোর নির্দেশ দেয় আদালত। তারপরই স্পিকারের কাছে জোড়া প্রস্তাব পেশ করে বিজেপি। আবেদনে পদ্ধতিগত ত্রুটি আছে বলে তা খারিজ করে দেন বিধানসভার স্পিকার। এদিন, ফের সাসপেন্ডেড বিজেপি বিধায়করা আবেদন জানান। তাতে তৃণমূল বিধায়কদের সমর্থন করায় শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামী, মনোজ টিগ্গা, সুদীপ মুখোপাধ্যায়, নরহরি মাহাত-সহ ৭ জনের সাসপেনশন তুলে নেওয়া হয়।


তৃণমূল বারবারই বিরোধীদের দায়িত্বশীল ভূমিকার পক্ষে সমর্থন জানায়। বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে বিরোধীরা সঠিকভাবে কাজ পরিচালনায় সহযোগিতা করুক সেটা চায়। এদিনের ঘটনায় সেটাই আবর প্রমাণ হল।

 

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...