Monday, April 6, 2026

‘অগ্নিপথ’-এর প্রতিবাদে অগ্নিগর্ভ দেশ, ট্রেনে আগুন

Date:

Share post:

চুক্তিভিত্তিক সেনায় নিয়োগ প্রকল্প ‘অগ্নিপথ’বাতিলের দাবিতে অগ্নিগর্ভ বিহার। বৃহস্পতিবার থেকে শুরু হয় বিক্ষোভ। শুক্রবার সকালে একটি ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। সংবাদসংস্থা সূত্রের খবর, এদিন একাধিক স্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।এর জেরে ৩০টি ট্রেন বাতিল করা হয়েছে।



আরও পড়ুন:অগ্নিপথ প্রকল্পে প্রতিবাদ বিক্ষোভের মাঝেই বদল, বয়সের ঊর্ধ্বসীমা বাড়াল কেন্দ্র


অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় বৃহস্পতিবার বক্সার, নওয়াদা, ছপরা, বেগুসরাই, আরা, মুঙ্গের, জেহানাবাদের মতো এলাকায় ছড়িয়েছে বিক্ষোভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। রেলের পাশাপাশি অবরোধ করা হয় জাতীয় সড়ক। টায়ার জ্বালানো, পাথর ছোড়া, গাড়ি ও ট্রেন ভাঙচুরের মতো ঘটনাও ঘটেছে। পুলিশ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেও খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়।


শুক্রবার প্রতিবাদ আরও চরমে ওঠে। এদিন মহিউদ্দিননগর স্টেশনে হাজিপর-বরাউনি লাইনে জম্মু-তাওয়াই এক্সপ্রেসের দু’টি কামরায় আগুন ধরিয়ে দেওয়া হয়। সমস্তিপুরে সম্পর্কক্রান্তি এক্সপ্রেসেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিয়েছে। বিহারের বক্সারে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। সেখানে একাধিক স্টেশন আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে খবর ।পাটনাগামী জনশতাব্দি ট্রেন সেখানে ৩০ মিনিট আটকে রাখা হয়। বিক্ষোভের জেরে এখনও অবধি বিহারে বাতিল করা হয়েছে ৩৮টি ট্রেন। সময় পিছিয়ে দেওয়া হয়েছে অন্তত ৭২টি ট্রেনের।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...