Monday, April 13, 2026

অগ্নিপথের প্রতিবাদে ভাঙচুর-অবরোধ, সব জেলা প্রশাসনকে সতর্কবার্তা নবান্নের

Date:

Share post:

অগ্নিপথের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। তার আঁচ এসে পড়েছে বাংলাতেও। শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় মিছিল এবং জমায়েতের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এই বিষয়ে নবান্ন থেকে জেলা প্রশাসনকে সতর্কবার্তা পাঠিয়ে বলা হয়েছে, কড়া হাতে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করতে হবে।কোথাও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।

হাওড়া থেকে পুরুলিয়া, ভাটপাড়া-ঠাকুরনগর থেকে বনগাঁর মতো বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ এবং জমায়েত পুলিশের হস্তক্ষেপে আটকে দেওয়া হয়। যদিও এই প্রতিবাদে সবথেকে বেশি প্রভাব পড়েছে ট্রেন চলাচলের ওপর। রাজ্য থেকে ছেড়ে যাওয়া এবং এ রাজ্যেমুখী একাধিক ট্রেন অবরোধ, ভাঙচুর ও আগুন লাগানোর কারণে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়েছে। রেল সূত্রে জানা গিয়েছে পূর্ব ও মধ্য রেলের অন্তর্গত বিভিন্ন রেল স্টেশনে বিক্ষোভের জেরে ট্রেন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।

হাওড়া স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া- নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া- লালকুয়া এক্সপ্রেস, হাওড়া- ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, রাঁচি- পটনা পাটালিপুত্র এক্সপ্রেস, দানাপুর- টাটা এক্সপ্রেস, আসানসোল- টাটা এক্সপ্রেস, জয়নগর- হাওড়া এক্সপ্রেস, মালদহ টাউন- কিউল এক্সপ্রেসের মতো বহু ট্রেন দেরিতে চলছে৷শিয়ালদহ থেকেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।বলা চলে বিক্ষোভের নামে কার্যত সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...