Friday, April 3, 2026

নিঃশব্দ বিপ্লব: ৮ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

Date:

Share post:

এর আগে বহুবার জনসভায় তিনি বিজেপি (BJP) নেতাদের উদ্দেশ্যে বলেছেন, “আপনি কী কাজ করেছেন দেখান, আমি সাংসদ হিসেবে কী কাজ করেছি প্রকাশ করব। কুৎসা নয়, কাজের নিরিখে তুলনা হোক।“ কিন্তু কোনও বিজেপি সাংসদের সেই দম হয়নি। কিন্তু নিজের ৮ বছরের কাজের খতিয়ান ‘নিঃশব্দ বিপ্লব’ পুস্তিকা আকারে প্রকাশ করলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour ) তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, পৈলানে ওই পুস্তিকা প্রকাশ করে অভিষেক জানান, বইতে বিধায়ক বা পঞ্চায়েতের কাজের কোনও খতিয়ান নেই। শুধু মাত্র সাংসদ হিসেবে অভিষেকের কাজের পাই-পয়সার হিসেব দেওয়া আছে। তৃণমূল সাংসদ বলেন, শুধু সাংসদ হিসেবে তাঁর ৮ বছরে কাজের খতিয়ান দিয়েই এত মোটা বই প্রকাশ হয়েছে। যদি সব তৃণমূল সাংসদের কাজের খতিয়ান দেওয়া যেত তাহলে পাতা উল্টোতেই বিজেপির সময় চলে যেত, কুৎসা করার সুযোগ পেত না।

কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন অভিষেক। জানান, করোনার অজুহাতে গত দুবছর ধরে সাংসদ তহবিলের টাকা দিচ্ছে না কেন্দ্র। তিনি বলেন, “প্রয়োজনে আমায় বেতন দিও না। কিন্তু মানুষের উন্নয়নের জন্য বরাদ্দ দাও।“ এরপরেই বিজেপিকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, বাংলার বিজেপি শিবির ইতিমধ্যেই ছত্রভঙ্গ। তৃণমূল গেট খুলে দিলে কালবৈশাখী ঝড়ের মতো দলটাই উঠে যাবে। তীব্র আক্রমণ করে অভিষেক বলেন “তোমাদের কাছে ইডি আছে, টাকা আছে। আমাদের সাথে মানুষ আছে। মমতার ছবি আর কর্মীরা আমাদের শক্তি। এই কর্মী আর কোথাও পাবেন না।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সামনে কোনও নির্বাচন নেই। লোকসভা নির্বাচন ২বছর পরে। কিন্তু এখনই তিনি কাজের খতিয়ান প্রকাশ করলেন। কারণ তৃণমূল শুধু ভোটের আগে নয়, সারা বছর মানুষের পাশে থাকে। তাঁর সংসদীয় অঞ্চলে বাইপাস-সহ যে কাজ বাকি আছে তা দ্রুত হবে বলে জানান তৃণমূল সাংসদ।


Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...