Tuesday, June 23, 2026

বিভাজনের রাজনীতি বরদাস্ত নয়, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না: বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না। এখানে অশান্তি বরদাস্ত করা হবে না। বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। শনিবার, পৈলানের অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি (BJP)-কে একের পর এক তিরে বিদ্ধ করেন অভিষেক। তিনি বলেন, বিভাজনের রাজনীতি করে গেরুয়া শিবির।

অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করে অভিষেক (Abhishek Banerjee) বলেন, ভোটের আগে বলেছিল আব কি পার ২০০ পার! কী হল? সত্তরে থেমে গেল তো! “বিজেপি নেতারা তো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তৃণমূলে (TMC) ঢুকবে বলে। আমি তো গেট বন্ধ করে রেখেছি। গেট খুললে দলটা উড়ে যাবে।” ইডি-সিবিআইকে বিরোধীদের বিরুদ্ধে অস্ত্র করা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এদিন ফের তোপ দাগেন অভিষেক। বলেন, “তোমাদের কাছে ইডি আছে, টাকা আছে। আমাদের মানুষ আছে। এই কর্মী আর কোথাও পাবেন না।”

আরও পড়ুন: নিঃশব্দে কাজ করার খতিয়ান প্রকাশ করেলেন অভিষেক, কী আছে পুস্তিকায়

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন অভিষেক বলেন, বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের জন্য বিমান। সাংসদ ভবনের জায়গায় তৈরি হচ্ছে সেন্ট্রাল ভিস্তা। আর সাধারণ মানুষের জন্য মোদি সরকারের টাকা নেই। “আমার টাকা কাটতে হলে আমার মাইনে কাটুন। মানুষের টাকা কাটবেন না।“

নরেন্দ্র মোদিকে আক্রমণ করে অভিষেক বলেন, ভোটের আগে প্রধানমন্ত্রী ডায়মন্ড হারবার লোকসভা এলাকায় সভা করেছিলেন। স্থানীয় মানুষ পাত্তা দেননি৷ মোদি বলেছিলেন, অভিষেক হেরে যাবেন ও আমতলায় তাঁর দলীয় অফিসে তালা দিয়ে দেবেন। কিন্তু ২০১৯-এ তিন লক্ষ ২২হাজার ভোটে জেতেন অভিষেক। উন্নয়নকে হাতিয়ার করে মানুষের পাশে থাকার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...