Tuesday, June 23, 2026

হিংসার জের, বিহারে ভোর ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধের ঘোষণা রেলের

Date:

Share post:

কেন্দ্রের অগ্নিপথ(Agnipath) প্রকল্পের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ। এর মধ্যে সবচেয়ে অগ্নিগর্ভ বিহার(Bihar)। ব্যাপক হিংসার জেরে এবার সেই বিহারে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল(Indian Rail)। শনিবার রেলের তরফে জানিয়ে দেওয়া হল বিহারে ভোর ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত কোনও ট্রেন চলবে না।

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় উত্তাল হয়ে উঠেছে দেশের ১৩ টি রাজ্য। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিহারে। বহু ট্রেনে অগ্নিসংযোগের পাশাপাশি বিপুল পরিমাণ সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে এই রাজ্যে। রেলের রিপোর্ট বলছে, শুধুমাত্র বিহারে এই বিক্ষোভের জেরে ২০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে রেলের। পাশাপাশি রেলের তরফে বিহারে বন্ধ করে দেওয়া হয়েছে ২১০ মেল এক্সপ্রেস, ১৫৯ প্যাসেঞ্জার ট্রেন, সব মিলিয়ে প্রভাবিত হয়েছে ৩৭১ ট্রেন। বিপুল পরিমাণ এই ক্ষতি সামাল দিতেই বিহারের জন্য এবার বড় সিদ্ধান্ত নেওয়া হল রেলের তরফে। শনিবার ভারতীয় রেলের তরফে ঘোষণা করা হয়েছে বিহারে ভোর ৪ টে থেকে রাত্রি ৮ টা পর্যন্ত কোনও ট্রেন চলবে না। অর্থাৎ রাতে মোট ৮ ঘন্টা ট্রেন চলবে এই রাজ্যে।

তবে শুধু রেল নয়, সমগ্র বিহার রাজ্যের হালও অত্যন্ত শোচনীয় এই হিংসাত্মক আন্দোলনের জেরে। বিক্ষোভ সামলাতে বিহারের ১২টি জেলায় ইন্টারনেট, মোবাইল ও টেলিফোন পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১৯ জুন পর্যন্ত এই জেলাগুলির ইন্টারনেট ও টেলিকম পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দিয়ে ওই বারোটি জেলাকে রাজ্যের বাকি অংশের থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিহারের স্বরাষ্ট্র দফতর।


Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...