Wednesday, June 24, 2026

মহিলা গ্রাহককে ” মিস ইউ” মেসেজ, অভিযোগের আঙুল সুইগির দিকে

Date:

Share post:

আজকালকার দিনে অনলাইনে(Online) খাবার অর্ডার করাটা প্রায় প্রতিদিনের চেনা রুটিন । কিন্তু যদি ডেলিভারি কোম্পানির (Delivery company) কোনও ব্যক্তি অশালীন ব্যবহার করেন, তখন উপায়? ঠিক এমন কাণ্ডই ঘটল। মারাত্মক অভিযোগ উঠল অনলাইন খাবার ডেলিভারি সংস্থার বিরুদ্ধে।

সুইগির (Swiggy) এক ডেলিভারি এক্সিকিউটিভের (Delivery executive) বিরুদ্ধে অবান্তর এবং অশালীন মেসেজ করার অভিযোগ করলেন এক মহিলা গ্রাহক। সূত্রের খবর, ওই মহিলা খাবার অর্ডার করেছিলেন। তারপর সুইগি এক্সিকিউটিভকে (Swiggy executive)  অ্যাপের মাধ্যমে ফোন না করে, তাঁর কল রেকর্ডের মাধ্যমে ফোন করেছিলেন। আর এখান থেকেই ওই মহিলার নম্বর পেয়ে যান অভিযুক্ত। এরপর থেকেই নানাভাবে অশালীন মেসেজ করে মহিলাকে বিরক্ত করার অভিযোগ সুইগির (Swiggy) ডেলিভারি বয়ের বিরুদ্ধে। অভিযোগকারী ওই মহিলা সুইগির ডেলিভারি এক্সিকিউটিভের কাছ থেকে পাওয়া মন্তব্যের স্ক্রিনশট প্রকাশ করে  সুইগির হেল্প ডেস্কে (Swiggy help desk) একটি অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর সঙ্গে সহায়তা করেনি বলে অভিযোগ করছেন তিনি। তিনি বলছেন সুইগির তরফ থেকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করা হচ্ছে বলে তাঁকে জানান হয়েছে। যেহেতু ওই এক্সকিউটিভ তাঁর বাড়ির ঠিকানা জানেন, তাই নিজের নিরাপত্তা নিয়েও যথেষ্ট আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী ওই মহিলা। তিনি আরও জানিয়েছেন যে সুইগির তদন্ত দল এবং চিফ এক্সিকিউটিভ অফিসারের পক্ষ থেকে পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় এবং ভবিষ্যতে যাতে এমন না হয় সেদিকে তাঁরা খেয়াল রাখবেন বলে জানিয়েছেন।



Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...