Tuesday, June 23, 2026

Arun Lal: ‘ব‍্যাটাররা রান পায়নি, তাই মধ‍্যেপ্রদেশের বিরুদ্ধে হার,’ বললেন বাংলার কোচ অরুণ লাল

Date:

Share post:

মধ‍্যপ্রদেশের (Madhya Pradesh) কাছে হেরে রঞ্জিট্রফির (Ranji Trophy) সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলা (Bengal)। সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে ১৭৪ রানে হারে অভিমুন‍্য ঈশ্বরনরা। আর এই হারের কারণ হিসাবে ব‍্যাটারদের রান না পাওয়াকে তুলে ধরলেন বাংলার কোচ অরুণ লাল (Arun Lal)। বললেন, প্রথম ইনিংসে পঞ্চাশ রানের মধ্যে পাঁচ উইকেট চলে যায়। ওখানেই মুশকিল হয়ে যায়।

ম‍্যাচ হারের পর অরুণ লাল বলেন,” প্রথম ইনিংসে পঞ্চাশ রানের  মধ্যে পাঁচ উইকেট চলে যায়। ওখানেই মুশকিল হয়ে যায়। মনোজ এবং শাহবাজ শতরান করেছিল, কিন্তু সেটা যথেষ্ট ছিল না। ব্যাটিং কেন এমন হল বুঝতে পারছি না। তার মধ‍্যে টস হারাটাও কাল হয়েছে। এই পিচে শেষ ইনিংসে ব্যাট করা খুব কঠিন। ওদের বোলাররা ভাল বল করেছে। আমাদের থেকে মধ্যপ্রদেশ ভাল খেলেছে, তাই জিতেছে।”

ম‍ধ‍্যপ্রদেশের বোলাররা যে ভালো বল করেছে তা স্বীকার করেন অরুণ লাল। মধ্যপ্রদেশের স্পিনারদের প্রশংসায় বাংলার কোচ বলেন, “ওদের স্পিনাররা আমাদের থেকে অনেক বেশি ধারাবাহিকতা দেখিয়েছে। প্রথম ইনিংসে ওরা ভাল বল করেছে। আমরা সেটা করতে পারিনি।”

আরও পড়ুন:Mumbai Ranji Trophy: যশস্বী’র ব‍্যাটে ভর করে রঞ্জিট্রফির ফাইনালে মুম্বই

 

 

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...