Friday, June 26, 2026

অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবি রাজস্থানের মুখ্যমন্ত্রীর, স্থগিতের আর্জি বিজয়নের

Date:

Share post:

অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে ফুঁসছে দেশবাসী। চলছে বিক্ষোভ-আন্দোলন। এই পরিস্থিতিতে এই প্রকল্প ফিরিয়ে নেওয়ার দাবিতে প্রস্তাব পাশ করল রাজস্থানের কংগ্রেস সরকার। একই পথ অনুসরণ করে বাম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই প্রকল্প স্থগিতের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখেছেন।


আরও পড়ুন:ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে, বর্ষা এখনই জোরালো নয় দক্ষিণে


শনিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে মন্ত্রিসভার সদস্যরা মিলিত হয়েছিলেন। সেখানেই কেন্দ্রীয় সরকারকে অগ্নিপথ প্রকল্প ফিরিয়ে নিতে বলে একটি প্রস্তাব পাশ হয়। তার পর এ কথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী গেহলট।

একই দাবিতে এদিন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। চিঠিতে তিনি লিখেছেন, কাজের আশায় ঘুরে বেড়ানো যুবকেরা যেমন অগ্নিপথ চাইছেন না, তেমনই প্রতিরক্ষা বিশেষজ্ঞদেরও একটি অংশ এই প্রকল্পের বিরোধিতা করছেন। তা হলে কেন্দ্রীয় সরকার কেন উত্তর দিয়ে তাদের সন্তুষ্ট করছে না। এই পরিস্থিতিতে এই প্রকল্পের বাস্তবায়ন স্থগিত রাখার আর্জি জানিয়েছেন বিজয়ন।


আরও পড়ুন:শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...