Tuesday, March 17, 2026

হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার প্রাক্তন হাবিলদার, পুলিশের নজরে একাধিক সেনা কোচিং সেন্টার

Date:

Share post:

সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক নিয়োগ অগ্নিপথ প্রকল্পের প্রতিবাদে গোটা দেশ জ্বলছে। বিক্ষোভের এই অগ্নিশিখা জ্বালানোর নেপথ্যে কোচিং কি সেন্টারগুলির ভূমিকা রয়েছে? এই প্রশ্নটাই এখন তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য প্রশিক্ষণ দিতে বিভিন্ন রাজ্যে একাধিক প্রশিক্ষণ কেন্দ্র বা কোচিং সেন্টার আছে। অগ্নিপথ প্রকল্পকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যে যে বিক্ষোভ চলছে তার পিছনে এই কোচিং সেন্টারগুলির একটা ভূমিকা রয়েছে বলেই তদন্তকারীরা মনে করছেন। তাই এই প্রশিক্ষণ কেন্দ্রগুলির উপর কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে অন্ধ্রপ্রদেশে এ ধরনের একাধিক প্রশিক্ষণ কেন্দ্রের মালিক এক অবসরপ্রাপ্ত হাবিলদার আবুলা সুব্বা রাওকে গ্রেফতার করেছে পুলিশ। সেকেন্দ্রাবাদে প্রতিবাদকারীদের ইন্ধন জোগানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তদন্তকারীরা মনে করছেন, গত কয়েকদিন ধরে হায়দারাবাদে যে গন্ডগোল হয়েছে তার মূল পরিকল্পনাকারী হল সুব্বা রাও। সেকেন্দ্রাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাকে গ্রেফতার করা হয়। সুব্বার ৯টি প্রশিক্ষণ কেন্দ্রের ১০০ জন সদস্যকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। গত শুক্রবার ঘটনার দিন সুব্বা রাও হোয়াটসঅ্যাপ মেসেজে উস্কানিমূলক বার্তা দিয়েছিলেন।

অন্ধপ্রদেশের পাশাপাশি বিহারে অশান্তির ঘটনাতেও কোচিং সেন্টারগুলির ভূমিকাই সামনে আসছে। শনিবার বিহারের তারেগনা স্টেশন চত্বরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। ওই ঘটনার পরে সেখানকার দুটি কোচিং সেন্টারের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে পুলিশের নজরে। যদিও পার্টনার এক কোচিং সেন্টারের শিক্ষকের দাবি, তাঁর ভিডিওর ভুল ব্যাখ্যা করা হচ্ছে। হামলা চালানোর জন্য তিনি কখনও কাউকে মদত দেননি। যদিও পার্টনার জেলাশাসক চন্দ্রশেখর সিং জানিয়েছেন, অগ্নিপথ প্রকল্প নিয়ে অশান্তি ছড়ানোর পিছনে মূল ভূমিকা রয়েছে কোচিং সেন্টারগুলির। তাই পাটনা ও সংলগ্ন এলাকায় সেনায় নিয়োগের জন্য যে সমস্ত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলির ভূমিকা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। জেলাশাসকের দাবি কোচিং সেন্টারগুলির বিভিন্ন ভিডিওবার্তা ও মেসেজ ইতিমধ্যেই পুলিশ উদ্ধার করেছে।

আরও পড়ুন:টানেলে হাঁটতে হাঁটতে নিজেই আবর্জনা সাফ করলেন প্রধানমন্ত্রী

 

 

spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...