Friday, April 3, 2026

মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে আহত পুলিশ সহ বহু

Date:

Share post:

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার ঘটনাস্থল ওয়াশিংটন ডিসি। রবিবার রাতে আমেরিকার প্রশাসনিক কেন্দ্র ওয়াশিংটনে কড়া নিরাপত্তার মধ্যেই আচমকা এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজ। জনবহুল এলাকায় ভিড় লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিতে জখম হয়েছেন এক পুলিশ অফিসার সহ বহু।


আরও পড়ুন:মধ্যরাতে আক্রান্ত সুদীপ রায় বর্মন, ভর্তি বেসরকারি হাসপাতালে


ওয়াশিংটন ডিসির পুলিশের তরফে টুইট করে ঘটনাটি জানানো হয়। জানা গেছে ঘটনাটি ঘটেছে নর্থ ওয়েস্ট ওয়াশিংটননের কাছে। গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আততায়ী তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। সেই গুলিতে আহত হন এক পুলিশ কর্মী। ঘটনার পর ঘটনাস্থল থেকে চম্পট দেয় বন্দুকবাজ। তার খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।


পুলিশ সূত্রে খবর এই ঘটনাটি যেখানে ঘটে তার কাছেই চলছিল একটি মিউজিক কনসার্ট। স্থানীয় অনুষ্ঠান ‘মোচেলা’ পালন করছিলেন এলাকার মানুষ। সেই ভিড় লক্ষ্য করেই গুলি চলে। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।


ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশ ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, পুলিশ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে। বন্দুক হামলায় ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। এক পুলিশ অফিসার-সহ দু’জন সাধারণ নাগরিক আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর।


প্রসঙ্গত, সম্প্রতি বেশ কয়েকবার গুলিচালনা ও প্রাণহানির ঘটনার সাক্ষী রইল আমেরিকা। কখনও চার্চে ঢুকে, কখনও স্কুলে, কখনও আবার শপিং মল অথবা ভিড়ের মাঝে বন্দুক হাতে দাপট চলছেই। সেখানকার বন্দুক আইন সংশোধন নিয়ে যতই আলোচনা হোক, সুফল মিলছে না কিছুতেই।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...