Wednesday, June 24, 2026

অন্তঃসত্ত্বাদের নিয়োগে না, ইন্ডিয়ান ব্যাঙ্কের বিরুদ্ধে প্রতিবাদ মহিলা কমিশনের

Date:

Share post:

অন্তঃসত্ত্বা মহিলাদের কাজে নিয়োগ করা যাবে না। এমনই তুঘলকি ফরমান জারি করেছিল ইন্ডিয়ান ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এই নির্দেশিকার তীব্র প্রতিবাদ জানিয়েছে দিল্লির মহিলা কমিশন। অবিলম্বে এই নোটিশ প্রত্যাহার করতে হবে, এই দাবি জানানো হয়েছে মহিলা কমিশনের তরফে।শুধু তাই নয় ইন্ডিয়ান ব্যাঙ্ক কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নরের হস্তক্ষেপও চেয়েছেন তাঁরা। স্বতঃপ্রণোদিত হয়েই এই বিষয়ে হস্তক্ষেপ করেছে দিল্লির মহিলা কমিশন।

 

দিল্লির মহিলা কমিশনের তরফে অভিযোগ জানিয়ে বলা হয়েছে এই ধরনের সিদ্ধান্ত লিঙ্গ বৈষম্যমূলক। কর্মক্ষেত্রে অন্তঃসত্ত্বা মহিলাদের যে ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার কথা শ্রম আইনে বলা হয়েছে এই সিদ্ধান্ত তার পরিপন্থী। কমিশন আরও বলেছে, অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহার করতে হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। সেই সঙ্গে আধিকারিকদের কাছে এই সিদ্ধান্ত গ্রহণের জবাবও তলব করা হয়েছে।

চলতি বছরের শুরুর দিকেই স্টেট ব্যাঙ্কের তরফেও একই রকম নির্দেশ দেওয়া হয়েছিল। তবে চাপের মুখে পড়ে সেই নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ।

 

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...