Friday, April 3, 2026

অবিরাম বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি উত্তরে, ভাঙল ব্রিজ, দক্ষিণেও হালকা বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

প্রবল বর্ষণে বানভাসি অবস্থা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। তবে উত্তরের তুলনায় বৃষ্টির দাপট কম দক্ষিণবঙ্গে। সোমবার সকাল থেকেই কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন। বেলা বাড়লে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়।


আরও পড়ুন:অগ্নিপথ : ভুয়ো খবর ছড়ানোয় বন্ধ ৩৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপ , ধৃত ১০


এদিকে অবিরাম বৃষ্টিপাতের জেরে বানভাসি পরিস্থিতি উত্তরবঙ্গে। এদিন সকালে তিস্তা ব্যারেজ থেকে ২৩৮৩.৪৬ কিউসেক জল ছাড়ায় নদীর জলস্তর বেড়ে গিয়েছে। ফলে তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সঙ্কেত জারি করেছে সেচ দফতর। পাশপাশি নদীর সংরক্ষিত এলাকায় জারি রয়েছে হলুদ সঙ্কেত। অন্যদিকে মহানন্দা সহ বালাসন নদীতেও আনেকটাই জলস্ফীতি হয়েছিল। ফলে শিলিগুড়ির মাটিগাড়ায় বালাসন সেতুর পাশে তৈরি রাস্তা ও হিউম পাইপ দিয়ে তৈরি অস্থায়ী ব্রিজ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। কয়েকদিন আগেই ওই ব্রিজের অ্যাপ্রোচ রোড ক্ষতিগ্রস্ত হয়েছিল। প্রশাসনের তরফে রাস্তাটি মেরামত করে আবারও যান চলাচলের উপযোগী করে তোলা হয়। কিন্তু, ফের রবিবার রাতের ভারী বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ওই রাস্তাটি সম্পূর্ণভাবে জলের তোড়ে ভেসে যায়।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারী বৃষ্টি হবে। শিলিগুড়ির সেবকের ১০ নম্বর জাতীয় সড়কে আজ ধস নামে।


দক্ষিণবঙ্গে আজ মেঘলা আকাশ থাকবে । সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি।  দু-এক জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে কয়েকটি জেলায়। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া এই চার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।


Related articles

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...

IPL: বিতর্কিত মন্তব্যের জের, ভালো খেলেও শাস্তি পেলেন অভিষেক

ইডেনে ভাল ইনিংস খেলেও শাস্তি পেলেন সানরাইজার্সের(SRH) ক্রিকেটার অভিষেক শর্মা(Avisek Sharma)। কেকেআরের(KKR) বিরুদ্ধে ম্যাচে বিতর্কিত মন্তব্য করেন অভিষেক।...