Friday, June 26, 2026

R Ashwin: করোনায় আক্রান্ত অশ্বিন, অনুশীলন ম‍্যাচে অনিশ্চিত ভারতীয় এই স্পিনার

Date:

Share post:

ভারতীয় দলে (India Team) ফের করোনার (Corona) হানা। করোনায় আক্রান্ত রবীচন্দ্রন অশ্বিন (R Ashwin)। যার কারণে ইংল‍্যান্ডে ( England) যেতে পারেননি তিনি। এই মুহূর্তে কোয়ারেন্টাইনে রয়েছে অশ্বিন। সূত্রের খবর অনুশীলন ম‍্যাচ নাও খেলতে পারেন তিনি। ১ জুলাই থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট। অশ্বিন ইংল্যান্ড যাবেন, তার আগে সব রকমের নিয়ম মেনে করোনামুক্ত হতে হবে তাঁকে।

এই নিয়ে বিসিসিআই সূত্র এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে বলে, “করোনা আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড যেতে পারেননি অশ্বিন। আমরা আশাবাদী, টেস্ট শুরু হওয়ার আগে সুস্থ হয়ে যাবেন তিনি। অনুশীলন ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা কম।”

ইতিমধ্যেই ইংল‍্যান্ডে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। দু’ধাপে গিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। ইংল‍্যান্ড পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষ করে কোচ রাহুল দ্রাবিড়, ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ররা সোমবার ইংল্যান্ড উড়ে গিয়েছেন। কিন্তু ভারতেই থেকে যেতে হয়েছে অশ্বিনকে। ২৪ জুন থেকে লিস্টারশায়ারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে অশ্বিনের না খেলার সম্ভাবনাই বেশি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...