Saturday, June 27, 2026

বাংলার গর্ব, আগামী দিনে ভারত একজন যোগ্য রাষ্ট্রপতি পেতে চলেছে: অভিষেক

Date:

Share post:

আগামী দিনে ভারত একজন যোগ্য রাষ্ট্রপতি পেতে চলেছে- দিল্লিতে বৈঠকের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, ১৮টি বিরোধীদলের বৈঠকে বিরোধী জোটের সর্বসম্মত রাষ্ট্রপতি পদপ্রার্থী মনোনীত হন যশবন্ত সিনহা (Yashbant Sinha)। এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Power) ডাকে বৈঠকে বসেন বিজেপি-বিরোধীদলের নেতৃত্ব। যশবন্তের নাম প্রস্তাব করেন পাওয়ার। তারপরেই বলতে উঠে সেই নাম সমর্থন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যশবন্ত সিনহার নাম প্রস্তাব হওয়ায় বাংলা গর্বিত।

অভিষেক বলেন, যশবন্ত সিনহা অত্যন্ত যোগ্য প্রার্থী। তিনি দীর্ঘদিন সাংসদ ছিলেন। কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এমন দিনে তৃমমূলের পতাকা হাতে নিয়েছেন, যার আগের দিনই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা হয়। কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে দমন-পীড়নের উদ্দেশ্যে। যশবন্তের নাম স্থির হওয়ায় তাঁরা যে খুবই খুশি, তা স্পষ্ট জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যশোবন্ত সিনহার নাম সমর্থন করার জন্য অন্য়ান্য দলগুলিকে ধন্যবাদ জানান তিনি।

অভিষেকের মতে, এখন ভারতে এমন একজন রাষ্ট্রপতি প্রয়োজন যিনি সংবিধান রক্ষার কাজ করবেন। মোদি জমানায় জুলুম চলছে। সবাইকে ভয় দেখিয়ে রাখা হচ্ছে। এই সব থেকে ভারতকে রক্ষা করার জন্য যশবন্ত উপযুক্ত ব্যক্তি বলে মত তৃণমূল সাংসদের। তাঁর কথা আগামী দিনে ভারত একজন রাষ্ট্রপতি পেতে চলেছে। অভিষেক বলেন, সমমনস্ক দলগুলিই যশবন্তের নামে সহমত পোষণ করেছেন।

আরও পড়ুন- প্রয়োজনে ৪-৫ বছর পর বদলাবে ‘অগ্নিপথে’ নিয়োগ প্রক্রিয়া, ইঙ্গিত সেনা উপপ্রধানের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...