Monday, April 6, 2026

এ শুধু গানের দিন…বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মূর্ছনায় ভাসলেন সঙ্গীতপ্রেমীরা

Date:

Share post:

সঙ্গীতের মধ্যেই আপনি পেতে পারেন মুক্তি, বিষন্নতা কাটিয়ে মন ভাল করার হদিশ। এই মন্ত্রেই কলকাতার পাশাপাশি জেলাজুড়েই পালন করা হল বিশ্বসঙ্গীত দিবস। মঙ্গলবার রবীন্দ্র সদনে এই বিশেষ দিনে সঙ্গীত সম্রাট ওস্তাদ আলাদুদ্দিন খাঁর মূর্তিতে মাল্যদান করেন বিধায়ক বাবুল সুপ্রিয়। ছিলেন সরোদবাদক দেবজ্যোতি বোস, সঙ্গীত শিল্পী সৈকত মিত্র এবং তবলাবাদক শুবেন চট্টোপাধ্যায়। এই বিশেষ দিনটি স্মরণ করে হয় একাধিক অনুষ্ঠানও। নেট মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে বহু নবাগত শিল্পীর।

এর সূত্রপাত ১৯৮২ সালের ২১জুন। এই দিনটিকে ফ্রান্সে প্রথম সঙ্গীত দিবস হিসাবে ঘোষণা করা হয়। এরপর থেকেই গোটা বিশ্বে এই দিনটিকে সঙ্গীত দিবস হিসাবেই পালন করা হয়।
গানে গানে যেকথা সহজে বলে দেওয়া যায়, তা কথ্য ভাষায় ব্যক্ত করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। একটা গান এক বীতশ্রদ্ধ জীবনকে সুন্দরের পথ দেখায়। সুস্থতার অবকাশ এনে দেয়। রবীন্দ্র সঙ্গীতে যেন মিশে আছে সেই সব পেয়েছি চাবিকাঠি। জীবনের প্রতিটি বাঁককে রঙীন করে পেতে চাইলে রবীন্দ্র গানের কোনও বিকল্প হয় না। এমন প্রাসঙ্গিকতা আর কোথায়। মন খারাপ কাটাতে গান শুনুন, মনে হবে কবিগুরু এ গান আপনার জন্যই লিখেছেন। এখানেই সঙ্গীতের স্বার্থকতা। যেখানে “সব সুর এসে মিলে গেছে শেষে তোমার ও দুটি নয়নে নয়নে…।”
সুর, তাল, ছন্দ সব এক সুতোয় মিলে তৈরি হয় একটি গান (Songs)। মন খারাপ কিংবা ভাল যে কোনও আবেগ নিমেষে পরিবর্তন করার ক্ষমতা শুধু সঙ্গীতের (Music) আছে। সত্যি কথা বলতে সঙ্গীতপ্রেমীদের (Music Lovers) জন্য আলাদা কোনও দিনক্ষণ হয় না। এই বছর ‘মিউজিক অ্যান্ড ইন্টারসেকশনস’ থিম রেখে বিশেষ দিনটি উদযাপন হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...