Monday, April 13, 2026

বিরোধী জোটের রাষ্ট্রপতি পদ প্রার্থী যশবন্ত সিনহা! টুইট ঘিরে জল্পনা

Date:

Share post:

যশবন্ত সিনহাকেই রাষ্ট্রপতি পদে বেছে নিতে চলেছে বিরোধীরা। মোটের উপরে সিদ্ধান্তও চূড়ান্ত হয়ে গিয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। সব ঠিক থাকলে মঙ্গলবার বিরোধীদের রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে তাঁর নামেই সিলমোহর পড়তে চলেছে।মঙ্গলবার, আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেন যশবন্ত সিনহা। তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা।


আরও পড়ুন:আনিস মামলায় CBI নয় সিটেই আস্থা হাইকোর্টের


এদিন একটি টুইটে বর্ষীয়ান রাজনীতিবিদ যশবন্ত সিনহা লেখেন, ‘তৃণমূলে মমতাজি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’


মঙ্গলবার দুপুর আড়াইটেয় আজই বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে হবেন, তা নিয়ে দিল্লিতে অবিজেপি দলগুলির বৈঠকে বসার কথা৷ তৃণমূলের হয়ে বৈঠকে প্রতিনিধিত্ব করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তার আগে যশবন্ত সিনহার এই টুইট জল্পনা আরও উসকে দিল।


প্রসঙ্গত, সোমবার গোপালকৃষ্ণ গান্ধীর প্রত্যাখানের পর বর্ষীয়ান রাজনীতিবিদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য আবেদন জানানো হয়।সেই প্রস্তাবই মেনে নিয়ে টুইটে এদিন সেই বিষয়টিই কার্যত স্পষ্ট করে দিয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...