Friday, June 26, 2026

Andhra Pradesh: পাশ করার ২৪ বছর পর এল শিক্ষকতার নিয়োগপত্র 

Date:

Share post:

এখন বয়স ৫৭, চুলে পাক ধরেছে, আগের মত আর কার্য ক্ষমতা নেই। আর ঠিক এখনই মিলল সরকারি চাকরির (Government Job) সুযোগ। যদিও চাকরির (Job) পরীক্ষায় যখন পাশ করেছিলেন তখন বয়স ছিল ৩৩। মাঝে কেটে গেল ২৪ বছর। অবশেষে হাতে এলো বহুকাঙ্খিত চাকরির নিয়োগপত্র(Offer letter)।

খানিকটা গল্পের মত মনে হলেও এটাই সত্যি। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পাথাপত্তনমের পেড্ডা সিধি (Pedda Sidhi) এলাকার বাসিন্দা কেদারেশ্বর রাওয়ের (Kedareswar Rao) এক হাতে ভিক্ষার থালা অন্যহাতে চাকরির নিয়োগপত্র। যখন তিনি কর্মঠ ছিলেন চাকরি জোগাড় করার চেষ্টায় একের পর এক পরীক্ষা দিয়েছেন। দু’বার শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন তিনি কিন্তু পাশ করতে পারেন নি। তবুও হাল ছাড়েননি, অদম্য জেদ আর কঠোর পরিশ্রমের জেরে তৃতীয়বারে সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন চাকরির পরীক্ষায়। কিন্তু লাভ কী হল ? পরীক্ষায় পাশ করাই সার। ইন্টারভিউয়ের ডাক পেয়ে সেখানেও উত্তীর্ণ হয়েছিলেন তিনি। তারপর? নিয়োগপত্র হাতে পেতে কেটে গেল দুই যুগ। কে নেবে এই দায়? কেদারেশ্বর (Kedareswar Rao) ৩৩ বছর বয়সে চাকরির পরীক্ষায় পাশ করেছিলেন। কিন্তু নিয়োগপত্র হাতে পাননি। বেকারত্বের জ্বালায় দগ্ধ হয়েছেন তিনি। জীবনের সব স্বপ্ন আশা ধুলিস্যাৎ হয়ে গেছে। অভাবের তাড়নায় শেষমেশ ভিক্ষাবৃত্তি শুরু করেন সরকারি পরীক্ষায় পাশ করার শিক্ষক। অবশেষে ২৪ বছর পর চাকরি পেলেন কেদারেশ্বর। আইনি জটিলতা কাটাতে এতগুলো বছর কেটে গেল, সম্ভাবনাময় এক যুবকের স্বপ্নের সমাধি হওয়ার দু-যুগ পরে এল চাকরির চিঠি। প্রহসন নাকি? ভিক্ষুক নন,এবার শিক্ষক হয়ে ছোট ছোট ছেলেমেয়েদের শিক্ষা দান করবেন কেদারেশ্বর। নতুন শুরুর স্বপ্নের মাঝেও একটাই প্রশ্ন তাঁর, কে ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া ২৪ বছর?



Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...