Tuesday, June 23, 2026

Corona update: বেলাগাম করোনা, একদিনে ৫৫ শতাংশ বাড়ল সংক্রমণ 

Date:

Share post:

নিয়ন্ত্রণে আসছে না করোনা (Corona), উদ্বেগ বাড়িয়ে দেশে সক্রিয় কেসের সংখ্যা ছাড়াল ৮০ হাজারের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণও(Active case)।

মাথাচাড়া দিচ্ছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১২,২৪৯ জন। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ৫৫ শতাংশ। বর্তমানে দেশে সক্রিয় কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৮১ হাজার ৬৮৭। আর এতেই চিন্তায় ঘুম উড়েছে বিশেষজ্ঞদের। উদ্বেগজনক ছবি মুম্বাই ও দিল্লিতে।স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় মৃত ১৩ জন। দেশে এখনও পর্যন্ত  মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩। মারণ ভাইরাসকে হালকা ভাবে নেওয়ার জেরেই ফের তা মাথাচাড়া দিচ্ছে? প্রশ্ন উঠতে শুরু করেছে চিকিৎসক মহলে।

পাশাপাশি সুস্থতার হার বেশ স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৭ লক্ষ ২৫ হাজার ৫৫ জন করোনাকে জয় করেছেন।এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটি ৪৫ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।



Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...