Wednesday, March 25, 2026

সন্তান কোলেই ইডি আধিকারিকদের মুখোমুখি রুজিরা, সিজিও কমপ্লেক্সে চলছে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

ছোট্ট শিশু। মাকে ছাড়া তার জগত অন্ধকার। মাকে ছেড়ে এক মূহুর্তে থাকতে পারে না সে। ইডির (ED) তলব পেয়ে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে (CGO Complex) সেই কারণেই ছেলে কোলে নিয়েই হাজির হয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা (Ruchira)। সকাল ১১টা নাগাদ সন্তান কোলে ইডির দফতরে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, ইডি অফিসে ঢুকে জিজ্ঞাসাবাদের সময়ও মায়ের কোল থেকে নামতে চাইনি ছেলে। তাই ছেলে কোলেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন রুজিরা।

আরও পড়ুন- রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর প্রস্তাবক খোদ মোদি, রেকর্ড জয়ের আশা বিজেপির

বুধবার তলবের নোটিশ (Notice) পাঠিয়ে বৃহস্পতিবারই সিজিও কমপ্লেক্সে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজির হতে বলা হয়। দিন কয়েক আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে গিয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির আধিকারিকরা। সেদিন প্রায় সাতঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। রুজিরাকে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সকে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দিল্লিতে নয়, কলকাতায় জেরা করতে হবে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রীকে। সেইমতো এদিন কলকাতার সিজিও কমপ্লেক্সেই ইডির তলবে হাজিরা দিয়েছন রুজিরা।

 

Related articles

হরমুজ পেরোতে পারল না পাকিস্তানের জাহাজ: শান্তির বার্তা দিয়েও ব্যর্থ শাহবাজ!

হরমুজ প্রণালী খোলার জন্য উঠে পড়ে লেগেছে আমেরিকা। ক্রমশ নত হচ্ছে ইরানের কাছে, যোগাযোগ করছে বিশ্বের মধ্যস্থতাকারী দেশগুলির...

নন্দীগ্রামের অপবিত্র মাটিকে পবিত্র করার ডাক অভিষেকের, ‘দুয়ারে স্বাস্থ্য’-এর সঙ্গে প্রতিবছর ‘সেবাশ্রয়’-এর প্রতিশ্রুতি

পূর্ব মেদিনীপুরে ঝোড়ো প্রচারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন প্রথমে দাসপুর ও পরে কেশিয়াড়ি-দাঁতনের...

আইপিএলের সঙ্গে ইপিএল ম্যাচের তুলনা, সৌরভের নজরে একাধিক তরুণ

রেকর্ড দামে বিক্রি হয়েছে আইপিএলের(IPL) ২ দল আরসিবি (RCB) এবং রাজস্থান রয়্যালস। আইপিএল দলের এমন মূল্য দেখে অবাক...

একটানা ন’দিন পতনের পর আজ আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী সোনার দাম!

ইরান বনাম ইজরায়েল - আমেরিকা সংঘর্ষের (Iran- Israel- US war) মাঝে মার্কিন প্রেসিডেন্টের প্রতিদিনের নতুন নতুন ঘোষণা বিনিয়োগ...