Friday, June 26, 2026

সঙ্কটে মহারাষ্ট্র: অসম ছেড়ে এবার মুম্বইয়ের পথে শিন্ডে

Date:

Share post:

লুকোচুরি অনেক হয়েছে। এবার অসম ছেড়ে মহারাষ্ট্রের(Maharastra) পথে শিবসেনা(ShivSena) বিধায়ক একনাথ শিন্ডে(Eknath Shinde)। সূত্রের খবর, ইতিমধ্যেই গুয়াহাটির হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছেন শিন্ডে। রীতিমতো কোণঠাসা উদ্ধব ঠাকরেকে(Uddhav Thakre) চ্যালেঞ্জ ছুড়ে দিতে এবার তাঁর গন্তব্য মুম্বই? নাকি ঘরের ছেলে ঘরে ফিরে আসছেন? সেটাই এখন দেখার। অন্যদিকে পরিস্থিতি সামাল দিতে শেষ মুহূর্তে দলের নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন ঠাকরে।

শুক্রবার সকালে শিন্ডের এক ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে। যেখানে তিনি জানিয়েছেন, “একটি শক্তিশালী জাতীয় দল আমাদের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। তারা সুপার পাওয়ার। আমাদের এই পদক্ষেপকে ঐতিহাসিক এবং সাহসী বলেও আখ্যা দিয়েছে। আমাদের যে কোনও সিদ্ধান্তে ওরা সাহায্য করবে।” শিন্ডের বার্তা যে বিজেপির দিকেই ইঙ্গিত করেছেন তা কার্যত স্পষ্ট হয় ভিডিয়ো বার্তার দ্বিতীয় লাইনে। যেখানে একনাথ শিন্ডেকে বলতে শোনা যায়, “ওই সুপার পাওয়ার দল পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে।” শুধু তাই নয়, তাঁদের সমর্থনে ৫২ জন বিধায়ক রয়েছেন বলে দাবি শিন্ডের। এদের মধ্যে ৪০ জন শিবসেনার ও ১২ জন্য অন্য দলের। যদিও গতকালই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত জানিয়ে দিয়েছেন, “আমরা হার মানব না। এই সরকার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে কখনই পড়ে যাবে না।” তিনি এও বলেন, “প্রয়োজনে আমাদের দলের কর্মীরা রাস্তায় নামবে।”

এদিকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার শুক্রবার বলেন, “আমরা সরকারে আছি। এবং আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এবং সেই ক্ষমতাবলেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি। একনাথ শিন্ডে জানিয়েছেন তিনি শিসেনাতেই আছেন। ফলে শিবসেনা+এনসিপি+কংগ্রেস মিলিত ভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ। আজ সন্ধ্যা ৬.৩০ শিবসেনা নেতৃত্ব ঠাকরের বাসভবন মাতশ্রীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করবেন। সেখানেই আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। সিদ্ধান্ত যাই হোক আমরা একটি স্থির সরকার প্রতিষ্ঠা করার সমস্তরকম চেষ্টা করব।”


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...