Wednesday, June 24, 2026

EM Bypass: মেট্রোর কাজে বিপত্তি, ফের ধস নামল ই এম বাইপাসে

Date:

Share post:

ফের ধস নামল বাইপাসে (EM Bypass)। সূত্রের খবর আজ শুক্রবার ই এম বাইপাসে মেট্রো রেল (Metro railway)সম্প্রসারণের কাজ চলছিল। আচমকাই মেট্রোপলিটনের কাছে রাস্তার একাংশ বসে যায়। ঘটনার জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ব্যস্ততম রাস্তায়। তড়িঘড়ি জায়গাটি ঘিরে দিয়ে মাটি ভরাটের কাজ শুরু করে মেট্রো কর্তৃপক্ষ (Metro Authority)। মেট্রোর পাইলিংয়ের কাজ চলাকালীন এই বিপত্তি বলে জানা যায়।

ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। জানা যায় মেট্রো রেলের কাজের জন্য রাস্তার প্রায় ৯ মিটার গভীর পর্যন্ত খনন করা হয়। এইসময়েই তলার অংশের মাটি সরে যায় বলে জানা যায়। ফলে ই এম বাইপাসে মেট্রোপলিটন ব্রিজের কাছে বেশ কিছুটা জায়গায় ধস নামে। তখন কিছুদিনের জন্য মেট্রোর কাজ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং পাইলিংয়ের কাজের দিকে জোর দেন তারা। এরপর দফায় দফায় বৃষ্টির জেরে নীচের অংশের মাটি সরে গিয়ে আজকের বিপত্তি। রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল তৈরি হয়েছে। যাতে আর কোনও ভাবেই বৃষ্টির জেরে রাস্তার ক্ষতি না হয় তাই আপাতত ওই অংশের চারপাশে প্যান্ডেল করে মেরামতির কাজ শুরু হয়েছে। মেট্রো রেল সূত্রে খবর আগামী সোমবার নাগাদ মেরামতির কাজ শেষ হতে পারে।



Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...