Friday, June 5, 2026

Trolley Bus in city: পুজোর আগেই কলকাতায় চলবে ট্রলি বাস! 

Date:

Share post:

কলকাতার সব রাস্তায় চলবে না ট্রাম, বৃহস্পতিবার বিধানসভায় এই কথা জানিয়েছিলেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Transport Minister Firhad Hakim)। সেক্ষেত্রে বিকল্প হিসেবে ট্রলি বাসের (Trolley Bus)কথা জানান হয়। এবার সেই ট্রলি বাস দুর্গোৎসবের আগেই মহানগরীর রাজপথে চালানর পরিকল্পনা রাজ্য পরিবহণ দফতরের (West Bengal Transport department)।

যেখানে বেশি গতিতে গাড়ি চলে, সেখানে ট্রাম চললে গাড়ির গতি কমে যাবে। এর প্রভাব পরবে ট্র্যাফিক ব্যবস্থার উপর। তাই কিছু রুটে ট্রাম তুলে দেওয়া হবে, পাশাপাশি সেই রুটগুলিতে বৈদ্যুতিক বাসের সংখ্যা বাড়ানো হবে। বর্তমানে ১০০টি বৈদ্যুতিক বাস (Electric Bus)আছে। আরও ৪০০টি বাস নামানো হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী। ট্রলি বাসের (Trolley Bus)কথাও ঘোষণা করা হয়েছে। এবার সেই বাস পুজোর আগেই শহরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে ট্রলি বাসের সেট বাস ডিপো’তে রেখে পরীক্ষামূলক ভাবে দেখা হবে। অনেকেই প্রশ্ন করছেন কেমন হবে এই আধুনিক ট্রলি বাস? যদিও একে বাস বলা হয় কিন্তু আদপে এটি ট্রামের আধুনিক সংষ্করণ। ক্যালিফোর্নিয়া, অস্ট্রেলিয়ার মতো দেশে প্রায়শই এই ঝাঁ চকচকে বাসের দেখা মেলে। অনেকটা ট্রামের কায়দাতেই ওভারহেডের তার থেকে বিদ্যুৎ নিয়ে চলবে এই ট্রলি বাস। ট্রলি বাস ট্রাম লাইন ছাড়াও যাতায়াত করতে পারবে ৷ বিশেষ করে নানা ক্রসিংয়ে মিলবে এই সুবিধা। আর এই যাতায়াতের জন্যে ইলেকট্রিক নয়, বাসে থাকছে ব্যাটারি। যখন বিদ্যুতের সাহায্য নিয়ে এই বাস চলবে তখন ব্যাটারি নিজে থেকেই চার্জ হয়ে যাবে।
এই বাস চালাতে ঠিক কত খরচ হতে পারে? কলকাতায় রাজ্য পরিবহণ দফতরের সঙ্গে ট্রলি বাস নিয়ে সমীক্ষা পর্ব চালাচ্ছে একটি সংস্থা। সেই সংস্থার কর্মকর্তারা জানাচ্ছেন যেহেতু শহরের একাধিক জায়গায় ট্রাম লাইন এখনও আছে এবং ট্রাম নেটওয়ার্ক-এর জন্যে বিদ্যুতের খুঁটি একাধিক জায়গায় আছে। ফলে বিদ্যুৎ পরিবহণের জন্যে আলাদা করে খুঁটি পোঁতার প্রয়োজন নেই ৷ সেই পরিকাঠামো প্রস্তুত আছে ৷ শুধু প্রয়োজন ট্রলি বাস সেট। প্রাথমিক পর্বে ট্রলি বাস কেনা হতে পারে বা কলকাতার আধুনিক ট্রামকে ট্রলি বাসে রূপান্তরিত করা যেতে পারে।



Related articles

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...