Friday, June 12, 2026

Hooghly: এভারেস্টজয়ী পিয়ালি বসাকের পাশে বিধায়ক- মন্ত্রী ইন্দ্রনীল সেন

Date:

Share post:

সুমন করাতি, হুগলি

কৃত্রিম অক্সিজেন ছাড়া এভারেস্টের (Everest) শৃঙ্গ ছুঁয়ে রেকর্ড গড়েছেন হুগলি জেলার চন্দননগরের মেয়ে পিয়ালি বসাক (Piyali Basak)। ঘরের মেয়ে ঘরে ফেরার পরই রাজ্য সরকার (Government of West Bengal)এবং কেন্দ্র সরকারের (Cetral Government)কাছে সাহাজ্যের আবেদন করেছিলেন। এবার তাঁর পাশে দাঁড়ালেন চন্দননগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। চন্দননগর উৎসব কমিটির পক্ষ থেকে পিয়ালী বসাকের হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দিলেন তিনি।

এভারেস্টজয়ী পিয়ালি বসাক শুধু চন্দননগর নয় বরং রাজ্য তথা দেশের গর্ব। ২২ মে ২০২২,রবিবার সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় পা রাখেন পিয়ালি। অক্সিজেন ছাড়াই এই বেনজির সাফল্য। প্ৰথম বাঙালি হিসাবে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়ে ফেলেন তিনি। কিন্তু অর্থাভাব প্রতি পদে পদে বাধা হয়ে দাঁড়ায়। তাই সরকারের কাছে সাহায্যের আবেদন করেছেন তিনি। এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন এই প্রসঙ্গে বলেন, এই ধরনের অভিযানে যেতে গেলে রাজ্য সরকারের কাছে নির্দিষ্টভাবে আবেদন করলে অবশ্যই সরকার সাধ্যমত সাহায্য করে। শুধু তাই নয় এই ধরনের দুঃসাহসিক অভিযানে গিয়ে যদি কোন রকম বিপদ হয় সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের একটা দায় থেকে যায়, যার জন্য তিনি পিয়ালিকে অনুরোধ করেন আগামী দিনে এই ধরনের অভিযানের আগে সরকারের কাছে তিনি যেন নির্দিষ্টভাবে অভিযান সম্বন্ধে বিস্তারিত জানিয়ে আবেদন করেন । চন্দননগর উৎসব কমিটির প্রশংসাও করেন চন্দননগরের বিধায়ক। এই অনুষ্ঠানে পিয়ালির হাতে তিন লক্ষ টাকার চেক ছাড়াও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। পিয়ালি ও তাঁর পরিবার চন্দননগর উৎসব কমিটির উদ্দেশ্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন তাঁর এই অভিযানে চন্দননগরের সাধারণ মানুষও তার পাশে দাঁড়িয়েছিলেন, পুরসভার তরফ থেকে তাঁকে সাহায্য করা হয়েছিল। তিনি সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে মন্ত্রী ইন্দ্রনীল সেন ছাড়াও চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী (Ram Chakraborty)সহ চন্দননগর পুরসভার মেয়র ইন কাউন্সিল উপস্থিত ছিলেন।



Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...