Saturday, April 4, 2026

বন্দুকবাজদের হানা রুখতে অস্ত্র আইনে বদল, বিল পাশ আমেরিকার সেনেটে

Date:

Share post:

বন্দুকবাজের হানা রুখতে আগেই সতর্ক করেছিল বাইডেন সরকার। কিন্তু লাভ হয়নি। স্কুলে, শপিং মলে, রাস্তাঘাটে ধারাবাহিক হামলার সাক্ষী থেকেছে মার্কিন মুলুক। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এমতাবস্থায় কঠোর পদক্ষেপ নিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার আমেরিকার কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে পাশ হল আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল।


আরও পড়ুন:বাংলাদেশে বন্যা পরিস্থিতির অবনতি, প্রায় ৪৫ লক্ষ মানুষ ভিটেমাটি-ছাড়া; মৃত ৩২


এদিন ১০০ সদস্যের সেনেটে প্রায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিলটি পাশ হয়েছে। বিলের পক্ষে পড়েছে ৬৫টি ভোট। বিপক্ষে ৩৩টি। সেনেটে এই বিলের সমর্থনে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের পাশে দাঁড়িয়েছে। এরপর এই বিল যাবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভে। এরপরই তা যাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য এবং তখনই তা আইনে পরিণত হবে। এই বিলে ১৮-২১ বছরের কিশোর ও যুবকদের সহজে আগ্নেয়াস্ত্র কেনার বিধিতে ব্যাপক রদবদল করা হয়েছে। এই বিল পাশ হওয়ায় সেনেটে ডেমোক্র্যাটদের বিরাট নৈতিক জয় হল বলে দাবি শাসক ডেমোক্র্যাট শিবিরের।


বিল পাশের পর বৃহস্পতিবার গভীর রাতে স্পিকার ন্যান্সি পেলোসি জানান, শুক্রবারই এই বিল হাউজে পেশ করা হবে। মার্কিন কংগ্রেস সদস্যরা আসলে এই বিল তাড়াতাড়ি আইনে পরিণত করতে চাইছেন। কারণ আগামী ৪ জুলাই থেকে কংগ্রেস মুলতুবি হয়ে যাবে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...