Wednesday, March 25, 2026

Ranji Trophy: ২৩ বছরের জ্বালা মেটালেন চন্দ্রকান্ত, ম‍্যাচ শেষে আবেগে ভাসলেন তিনি

Date:

Share post:

১৯৯৮-৯৯-এ রঞ্জিট্রফিতে (Ranji Trophy) প্রথমবার রঞ্জির ফাইনালে উঠেছিল মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। কিন্তু সেইবার কর্ণাটকের বিরুদ্ধে হেরে যায় তারা। সেই সময় মধ‍্যপ্রদেশকে নেতৃত্ব দিয়েছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত (ChandraKanta Pandit)। ২৩ বছর পর রঞ্জির ফাইনালে আবারও ওঠে মধ‍্যপ্রদেশ। আর এবার তিনি মধ্যপ্রদেশের কোচ। নিখুঁত অঙ্ক কষলেন, আর তৈরি করলেন ইতিহাস। চ‍্যাম্পিয়ন করলেন দলকে। আর চ‍্যাম্পিয়ন হতেই কান্নায় ভেঙে পরেন চন্দ্রকান্ত। ২৩ বছরের জ্বালা মেটালেন তিনি।

এদিন মধ্যপ্রদেশ চ্যাম্পিয়ন হতেই চেয়ার ছেড়ে মাঠে চলে আসেন চন্দ্রকান্ত। আবেগে ভেসে যান। ক্রিকেটাররা কোচকে কাঁধে তুলে সেলিব্রেশনে মাতেন। প্রথমবার চ‍্যাম্পিয়ন। যা সম্ভব হয়েছে দলের কোচের জন‍্যই। ম‍্যাচ শেষে বললেন মধ‍্যপ্রদেশের অধিনায়ক আদিত‍্য শ্রীবাস্তব। সব কৃতিত্ব দিলেন চন্দ্রকান্ত পণ্ডিতকে। আদিত‍্য বলেন” আমরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে রয়েছি। অধিনায়ক হিসেবে এটাই ছিল আমার প্রথম বছর। এবং আমি যা শিখেছি, তা চন্দ্রকান্ত স্যারের কাছ থেকেই। আমি এই শিক্ষা নিয়েই এগিয়ে যেতে চাই। এটি একটি খুব ভালো দল ছিল। এমন কী ঈশ্বর পাণ্ডেও আমাদের দলে ছিলেন। তবে দুর্ভাগ্যবশত তিনি চোট পেয়ে যান।”

একই কথা শোনা গেল ম‍্যাচের সেরা শুভম শর্মার গলাতেও। তিনি বলেন,” পুরো দল এবং আমিও আবেগপ্রবণ এবং খুশি। স্যার সবচেয়ে বেশি কেঁদেছেন। ওনার জন‍্যই আজ স্বপ্ন সত‍্যি হল।”

আরও পড়ুন:Ranji Trophy: রঞ্জিট্রফিতে ইতিহাস, প্রথমবার রঞ্জি চ্যাম্পিয়ন হল মধ্যপ্রদেশ

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...