Sunday, February 22, 2026

Rohit Sharma: করোনায় আক্রান্ত রোহিত শর্মা, কোয়ারেন্টাইনে ভারত অধিনায়ক

Date:

Share post:

ফের করোনার (Corona) থাবা ভারতীয় (India) শিবিরে। করোনায় আক্রান্ত ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। টুইট করে জানায় বিসিসিআই (BCCI)। হোটেলের ঘরেই কোয়ারেন্টাইনে রয়েছেন হিটম‍্যান। শনিবার রোহিতের করোনার পরীক্ষা করা হলে, সেই পরীক্ষার ফল পজেটিভ আসে।

এদিন বিসিসিআই টুইট করে জানায়, “শনিবার একটি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পরে ভারত অধিনায়ক রোহিত শর্মার কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তিনি এই মুহূর্তে টিম হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। এবং বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন।”

এই মুহূর্তে ইংরেজদের বিরুদ্ধে পঞ্চম টেস্ট ম‍্যাচ খেলতে ইংল‍্যান্ডে টিম ইন্ডিয়া। ইংল‍্যান্ডে বিরুদ্ধে খেলতে নামার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুত ম‍্যাচ খেলছে বিরাট কোহলি, রোহিত শর্মারা। রোহিত বৃহস্পতিবার প্রথম ইনিংসে ব্যাট করলেও, শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি। প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে তিনি ২৫ করে আউট হয়ে যান। ১ জুলাই এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হবে টেস্ট। তার আগে রোহিত সুস্থ হতে পারবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন।

এর কিছুদিন আগে ভারতীয় দল ইংল্যান্ড সফর করার ঠিক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে তিনি পুরো সুস্থ হয়ে সম্প্রতি ভারতীয় শিবিরে যোগ দেন। এরপর জানা যায় মালদ্বীপ থেকে ঘুরে এসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি।

গতবছর ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল ভারত। প্রথম চারটি টেস্ট নির্বিঘ্নেই হয়। কিন্তু পঞ্চম টেস্টের আগে করোনার কারণে স্থগিত হয়ে যায় সেই টেস্ট। সেই টেস্টটিই ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা। তার আগে ফের করোনা আতঙ্ক।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

বিচ্ছেদের পরও দায়িত্বে অবিচল, প্রাক্তন স্ত্রী,সন্তানকে দামি উপহার পাণ্ডিয়ার

বিচ্ছেদেও ছেদ নেই দায়িত্বের। আইন অনুসারে বিবাহ বিচ্ছেদ হলেও প্রাক্তন স্ত্রী নাতাশা ( Natasa Stankovic)এবং ছেলে অগস্ত্যর প্রতি...

কংগ্রেসের সবটাই তৃণমূলে: সাম্প্রতিক নেতৃত্বের সমালোচনায় মণিশঙ্কর আইয়ার

কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেভাবে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস সবরকমভাবে সরব হয়েছে, এবং সাফল্যের মুখ দেখেছে, তাতে একের...

সাফল্য তেলেঙ্গানায়: আত্মসমর্পণ মাও রাজ্য সাধারণ সম্পাদকের

মাওবাদী দমনে নতুন করে সাফল্য কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। তেলেঙ্গানায় আত্মসমর্পণ শীর্ষ মাওবাদী নেতা টিপ্পিরি তিরুপতি (Tippiri Tirupati) ওরফে...

পাকিস্তানের জেলে বাংলার মৎস্যজীবীরা: খোঁজ নেই দুবছর, উদ্বেগে পরিবার

তিন বছর ধরে ঘরে ফেরেননি। বন্দি পাকিস্তানের জেলে (Pakistan Jail)। প্রায় দুবছর কোনও খোঁজ পাওয়া যায়নি। গুজরাটের উপকূল...