Monday, April 6, 2026

আকাশে উড়তেই তড়িঘড়ি নামানো হল যোগীর চপার! কেন?

Date:

Share post:

বারাণসী এসেছিলেন জরুরি কাজে। কাজ শেষে রবিবার বারাণসীর পুলিশ লাইন থেকে যোগী আদিত্যনাথ রওনা হন লখনউয়ের উদ্দেশে। কিন্তু মাঝ আকাশে উড়তেই জরুরি অবতরণ করাতে হয় তাঁর চপার। কারণ মাঝ আকাশে আচমকাই পাখির ধাক্কা লাগে যোগীর চপারে। দুর্ঘটনা ঘটার উপক্রম হওয়াতেই ঝুঁকি না নিয়ে বারাণসীতেই অবতরণ করানো হয় তাঁর চপারের। পরে তাঁর জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়৷।


আরও পড়ুন:আজ ত্রিপুরা উপনির্বাচনের ফলাফল


প্রশাসনিক কাজে বারাণসীতে গিয়েছিলেন যোগী। শনিবার সার্কিট হাউসেই ছিলেন তিনি। রবিবার লখনউয়ে ফেরার কথা ছিল। কিন্তু বিপত্তি ঘটায় তিনি বারাণসী থেকে ৩২ কিলোমিটার দূরে বাবাতপুরের লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন গাড়িতে। ওই রাস্তাটুকু গাড়িতে গিয়ে সেখান থেকে বিশেষ বিমানে লখনউয়ের উদ্দেশে রওনা হন যোগী।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...