Friday, April 3, 2026

Sarfaraz Khan: রঞ্জির সিরিজ সেরা সরফরাজ, কৃতিত্ব দিলেন বাবাকে

Date:

Share post:

রঞ্জিট্রফিতে (Ranji Trophy) দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে সিরিজ সেরা হলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ২০২২ রঞ্জিট্রফিতে সরফরাজ খান মুম্বইয়ের হয়ে করেছেন ৯৮২ রান। আর এরফলে এবারের রঞ্জি ট্রফিতে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হলেন সরফরাজ। আর এই পুরস্কার পেয়ে গোটা কৃতিত্ব দিলেন বাবাকে।

এদিন প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়ার পরে সরফরাজ খান বলেন, “এটার কৃতিত্ব আমার বাবার। যিনি সেখানে দাঁড়িয়েছিলেন। আমি শুধু উইকেটে থাকার এবং রান করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। আমি যতটা সম্ভব ম্যাচ খেলার চেষ্টা করেছি এবং মাঠে থাকার চেষ্টা করেছি। এই ভাবেই প্রস্তুতি নিয়েছিলাম।”

এখনও পযর্ন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন সরফরাজ। ৩৫ ইনিংসে তিনি করেছেন ২৩৫১ রান। তাঁর সর্বোচ্চ স্কোর ৩০১ রানে অপরাজিত। রঞ্জি ট্রফিতে ৭টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি করেছেন সরফরাজ খান।

আরও পড়ুন:Ranji Trophy: ২৩ বছরের জ্বালা মেটালেন চন্দ্রকান্ত, ম‍্যাচ শেষে আবেগে ভাসলেন তিনি

 

 

 

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...