Saturday, April 4, 2026

উত্তরপ্রদেশে শিক্ষক নিয়োগে দুর্নীতি ফাঁস, ২৪৯৪ ভুয়ো শিক্ষকের হদিশ !

Date:

Share post:

বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে সরব হয়েছে বিরোধী দল বিজেপি। রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে রীতিমতো গেল গেল রব তুলেছে গেরুয়া শিবির। এবার ফাঁস হল বিজেপি শাসিত উত্তরপ্রদেশে বড়সড় নিয়োগ কেলেঙ্কারি। অভিযোগ, ভুয়ো মার্কশিট, ডিগ্রি দেখিয়ে চাকরি পেয়েছেন কয়েক প্রায় আড়াই হাজার শিক্ষক-শিক্ষিকা। তদন্ত প্রকাশ্যে আসছে যোগী রাজ্যের কেলেঙ্কারির ছবি।

আসলে গত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশে শিক্ষা ব্যবস্থায় রন্ধ্রে রন্ধ্রে বাসা বেধেছে দুর্নীতি। ভুয়ো মার্কশিট আর ডিগ্রি দিয়ে চাকরি পেয়ে গিয়েছেন কয়েক হাজার যুবক-যুবতী।এই নিয়োগ দুর্নীতির তদন্ত গত তিন বছর ধরে চালাচ্ছে উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষাবিভাগ এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)।  সেই যৌথ তদন্তেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

আরও পড়ুন- Rafael Nadal: তিন বছর পর উইম্বলডনে কামব‍্যাক, তবুও মনখারাপ নাদালের

ভুয়ো কর্মরত শিক্ষকদের চিহ্নিত করে এফআইআর দায়ের করা হয়েছে। একই সঙ্গে চাকরি থেকে সাসপেন্ড করে বেতনের অর্থ পুনরুদ্ধার করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, তদন্তের সময় ২৩৪৭টি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং ২৪৯৪ জন ভুয়ো শিক্ষক ধরা পড়েছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...