Monday, June 8, 2026

মামলার জেরে রাজ্যে শিক্ষকদের ১৭ হাজার শূন্যপদে নিয়োগ হচ্ছে না: বিকাশরঞ্জনকে তোপ মমতার

Date:

Share post:

রাজ্যে শিক্ষকদের ১৭ হাজার শূন্যপদ প্রস্তুত আছে। কিন্তু আদালতে মামলা চলায় নিযোগ হচ্ছে না। মঙ্গলবার, আসানসোলের (Asansole) সভা থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “১৭ হাজার শিক্ষকের চাকরি রয়েছে আমার কাছে। কিন্তু কীভাবে নিয়োগ করব? আদালত অনুমতি না দিলে নিয়োগ করা তো সম্ভব নয়। আমরা আদালতের সিদ্ধান্ত মেনে চলব।” এরপরই সিপিআইএম (CPIM) নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikas Ranjan Bhattacharya) তুলোধনা করেন তৃণমূল (TMC) নেত্রী। বলেন, “বিকাশবাবু একের পর এক মামলা করছেন। আদালত নিয়োগ বন্ধ করে দিচ্ছে। ওনার তো অর্থের কোনও অভাব নেই। আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন, আপনার জন্য চাকরি আটকে যাচ্ছে আপনাকে দিতে হবে।”

আসানসোলের কর্মিসভায় তৃণমূল নেত্রীর বক্তব্যের মধ্যে কয়েকজন টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী এই বিষয়ে প্রশ্ন করলে মমতা জানান, ১৭ হাজার শূন্যপদ থাকলেও নিয়োগ করতে পারছেন না তিনি। মমতা মনে করিয়ে দেন বিজেপি শাসিত ত্রিপুরায় হাজার হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। মুখ্য়মন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, রাজ্য সরকার শিক্ষকের চাকরি দিতে প্রস্তুত। কিন্তু একের পর এক মমলার জেরে নিয়োগ প্রক্রিয়া আটকে গিয়েছে। টেট উত্তীর্ণ মামলাকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা মামলা তুলে নিন অথবা আপনাদের স্বপক্ষে রায় নিয়ে আসুন, আমি চাকরি দিতে প্রস্তুত।”


Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...