Tuesday, June 9, 2026

পদ্মা সেতুর উপর দিয়ে ছুটছে কলকাতা-ঢাকা রুটের বাস পরিষেবা ‘সৌহার্দ্য’

Date:

Share post:

পদ্মা সেতুর উপর ছুটছে কলকাতা থেকে ঢাকাগামী বাস। গত শনিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনের পর সোমবার থেকে শুরু হয়েছে ‘সৌহার্দ্য’ বাস পরিষেবা। এই সেতুটি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের এক তৃতীয়াংশ অংশ রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি যুক্ত হল। একই সঙ্গে এই সেতুর মাধ্যমে ঢাকা কলকাতার দূরত্ব ও ভ্রমণের সময় প্রায় চারঘণ্টা কমে গিয়েছে। স্বভাবতই এর ফলে খুশি যাত্রীরাও।


আরও পড়ুন:ইউক্রেনের শপিং মলে মিসাইল হামলা, হতাহত অন্তত ৫০

অতিমারির কারণে দু’বছর ধরে বন্ধ ছিল কলকাতা-ঢাকা রুটের বাস পরিষেবা। কিন্তু ঐতিহাসিক পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর সকালে বাস কলকাতা ছাড়লে দুপুরের মধ্যে ঢাকা পৌঁছে যাওয়া সম্ভব হয়েছে। সোমবার সকাল ৭টায় কলকাতার কিড স্ট্রিট থেকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম করপোরেশনের সঙ্গে শ্যামলী পরিবহন সংস্থার যৌথ উদ্যোগে এই ‘সৌহার্দ্য’ বাসের যাত্রা শুরু হয়। শ্যামলী পরিবহন সংস্থার কর্ণধার অবনী ঘোষ সোমবার বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। আমাদের জন্য শুভ দিন। কারণ দুই দেশের সম্প্রীতির বন্ধনে এই সৌহার্দ্য যাত্রা। আজ আমরা পদ্মা সেতুর ওপর দিয়ে যাব। এই সুবাদে কলকাতা থেকে ঢাকা পৌঁছতে সময় ৩ থেকে ৪ ঘণ্টা কমে যাবে। তবে এরপর থেকে এই বাস সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে।’ তিনি আরও জানান, তারা কলকাতা-ঢাকা-কলকাতা বাস চালানোর অনুমতি পেয়েছেন। সে সুবাদে আবারও বাস পরিষেবা চালু করতে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে। সল্টলেক করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনালকে সাজিয়ে তোলা হচ্ছে।’


সপ্তাহের সোম, বুধ ও শুক্রবার সকাল ৭টায় করুণাময়ী টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে বাসটি ছাড়বে। মঙ্গল, বুধ ও শুক্রবার ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে কলকাতার উদ্দেশে ‘সৌহার্দ্য’ বাস ছাড়বে। তবে ভাড়ার বদল হয়নি। টিকিটের দাম যাত্রী প্রতি ১ হাজার ৪০০ টাকা।একই সঙ্গে কলকাতা-ঢাকা-আগরতলা রুটে বেসরকারি উদ্যোগে বাস পরিষেবা চালু হয়েছে। করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে সোম, বুধ ও শুক্র তিন দিন দুপুর ১২টায় বাস ছাড়ছে। এ ক্ষেত্রেও ভাড়া অপরিবর্তিত রয়েছে, যাত্রী প্রতি ১ হাজার ৮০০ টাকা।


Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...