Saturday, April 4, 2026

আমেরিকায় বদ্ধ লরি থেকে ৪৬ অনুপ্রবেশকারীর মৃতদেহ উদ্ধার, সহ্কটজনক আরও ১৬

Date:

Share post:

যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লরি থেকে উদ্ধার করা আরও ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।টেক্সাসের সান আন্তোনিও শহরে একটি লরি থেকে ৪৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা- তারা সবাই অভিবাসী।এঁরা প্রত্যেকেই মেক্সিকো থেকে সীমানা পেরিয়ে আমেরিকায় ঢুকছিলেন বলে অভিযোগ। টেক্সাসের দক্ষিণ প্রান্তের সীমান্তবর্তী শহর স্যান অ্যান্টোনিওর কাছে পুলিশ লরি আটকালে বদ্ধ লরির ভিতর থেকে উদ্ধার হয় দেহগুলি। অনুমান, বদ্ধ লরির ভিতরে প্রচণ্ড গরম সহ্য করতে না পেরেই মারা গিয়েছেন অনুপ্রবেশকারীরা।

ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন সান অ্যান্টোনিও শহরের পুলিশ বিভাগের কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে টেক্সাসের সান অ্যান্টোনিও শহরটি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সোমবারের মতো ঘটনা অবশ্য আমেরিকায় এর আগেও ঘটেছে। মেক্সিকো থেকে আমেরিকায় প্রবেশ করার পথে বিগত কয়েক বছরে বহু অনুপ্রবেশকারী এ ভাবেই মারা গিয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের দাবি।  টেক্সাসের গভর্নর এই মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফল’ এটি।

মেক্সিকো-আমেরিকা সীমান্ত এর আগে সামান্য অর্থের বিনিময়েই পেরোতে পারতেন অনুপ্রবেশকারীরা। কিন্তু ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (৯/১১) হামলার পর থেকেই সীমান্তে নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়। ফলে বন্ধ হয়ে যায় সহজ রাস্তায় যাওয়া-আসা। পাহাড়ের বন্ধুর এবং দীর্ঘ রাস্তা পেরিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে লরি ঢোকা শুরু হয় আমেরিকায়। সীমান্তের কাছাকাছি তাপমাত্রা বাড়তে থাকে। প্রচণ্ড গরমে লরির অস্বাস্থ্যকর পরিবেশে মারা যান অনেকেই।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...