Saturday, April 4, 2026

Rohit Sharma: কেমন আছেন রোহিত? ইঙ্গিত দিলেন স্বয়ং নিজেই

Date:

Share post:

গত শনিবার করোনায় ( Corona) আক্রান্ত হন ভারত (India) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তারপর থেকেই একটি প্রশ্ন ওঠে যে আদৌ কি ইংল্যান্ডের (England) বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলবেন রোহিত? এই নিয়ে কিন্তু সমর্থকদের চিন্তা রয়েইছে। এই পরিস্থিতির মধ‍্যেই সমর্থকদের খুশির ইঙ্গিত দিলেন রোহিত। টিম হোটেলে আইসোলেশনে রয়েছেন হিটম‍্যান। আর আইসোলেশনে থাকাকালীন একটি ছবি শেয়ার করেন তিনি। যেখানে দেখা যাচ্ছে, থাম্বস আপ করে রোহিত হাসিমুখে নিজের ঘরে শুয়ে রয়েছেন। এবং এই ছবি দেখে কিছুটা নিশ্চিন্ত হয়েছে ভারতীয় সমর্থকরা। আর রোহিতের এই ইঙ্গিত থেকেই স্পষ্ট যে তিনি সুস্থ বোধ করছেন। এবং টেস্টের আগে ফিট হয়ে উঠবেন।

এদিকে রোহিতের শরীর কেমন আছে জানাল তাঁর একরত্তি মেয়ে সামাইরাও। এদিন সাংবাদিকরা তাকে রোহিত কোথায় জানতে চাইলে সামাইরা বলেন,”বাবা তো রুমে। বাবা করোনা পজিটিভ। তাই ঘরে থাকতে হবে। তাই যে কেউ একজন বাবার রুমে যেতে পারে।” এই ভিডিওটি সামাইরাকে মা রীতিকা সচদেব এবং ন্যানির সঙ্গে হোটেল থেকে বের হতে দেখা গিয়েছে। যা নিমিষেই ভাইরাল।

আগামী ১ জুলাই থেকে শুরু হতে চলেছে ইংল‍্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে।

আরও পড়ুন:প্রয়াত প্রাক্তন কিংবদন্তি হকি খেলোয়ড় বরিন্দর সিং

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...