Tuesday, June 9, 2026

প্রয়াত প্রাক্তন কিংবদন্তি হকি খেলোয়ড় বরিন্দর সিং

Date:

Share post:

প্রয়াত প্রাক্তন কিংবদন্তি হকি ( Hockey) খেলোয়ড় বরিন্দর সিং (Varinder Singh)। মঙ্গলবার জলন্ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অলিম্পিক্সে (Olympics) পদক জয়ী এই হকি খেলোয়াড়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। ভারতীয় দলের হয়ে একাধিক সাফল্য রয়েছে প্রাক্তন এই হকি খেলোয়াড়ের ঝুলিতে। এদিন হকি ইন্ডিয়া টুইট করে বরিন্দর সিং-এর মৃত্যু বার্তা দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে। বরিন্দরের প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া জগতে।

১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বরিন্দর সিং। ৭৬-এর মন্ট্রিয়াল অলিম্পিক্সেও ভারতীয় দলের সদস্য ছিলেন প্রাক্তন এই হকি তারকা। সাতের দশকে ভারতীয় হকি দলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন বরিন্দর। ১৯৭৩ সালে আমস্টারডামে অনুষ্ঠিত হকি অলিম্পিক্সে রুপো জিতেছিলেন তিনি।১৯৭৫ সালে কুয়ালালামপুরে আয়োজিত হকি বিশ্বকাপে সোনা জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন বরিন্দর সিং। ২০০৭ সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিলের হাত থেকে ধ্যানচাঁদ পুরস্কার পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন:India Team: ঠাসা সূচি ভারতের, প্রকাশিত হল নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের সফর সূচি

 

Related articles

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...