Tuesday, June 9, 2026

অগ্নিপথের ললিপপ আসলে বিরাট দুর্নীতি: আসানসোল থেকে বিজেপিকে তোপ মমতার

Date:

Share post:

সেনা নিয়োগের(Army Recruitment) নয়া পন্থা অগ্নিপথকে(Agnipath) কেন্দ্র করে বিক্ষোভের আগুন জ্বলছে দেশে। অগ্নিপথের বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার এই প্রকল্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister) স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, অগ্নিপথ আসলে বিজেপির(BJP) আরও এক দুর্নীতি। ২০২৪ লোকসভা নির্বাচনের আগে একটি ললিপপ। শুধু তাই নয়, এই ইস্যুতে দেশের যুবসমাজের কাছে তাঁর আর্জি, বিজেপির পাতা ফাঁদে যেন তাঁরা পা না দেন।

আসানসোলের পোলো গ্রাউন্ডে কর্মিসভায় উপস্থিত হয়ে মঙ্গলবার কেন্দ্রকে তোপ দেগে অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “৪ বছর চাকরি দেয়নি ওরা। আর এবার সাধারণ ছেলেমেয়েরা এই প্রশিক্ষণ (অগ্নিপথ প্রকল্প) পাবেন না। প্রশিক্ষণ পাবেন বিজেপির কিছু শাখার লোকজন। সেনাকে সামনে রেখে চালাকি করছে কেন্দ্রীয় সরকার। অগ্নিপথ প্রকল্পে রাজ্যে পিছু কয়েক হাজার ছেলেমেয়ে চাকরি পাবেন। তাও মেরেকেটে মাত্র ৪ বছরের জন্য।” একইসঙ্গে তিনি যোগ করেন, “অগ্নিপথ প্রকল্প আসলে দুর্নীতি। ২০২৪ সালের লোকসভা ভোটের আগে ললিপপ দেখাচ্ছে বিজেপি। ভোট মিটলেই অগ্নিবীরদের বাড়ি পাঠিয়ে দেবে কেন্দ্রীয় সরকার।”

অগ্নিবীরদের মেয়াদ শেষের পর ছেলেমেয়েদের চাকরি দেওয়ার দায়িত্ব রাজ্যসরকারের উপর কেন্দ্র চাপিয়ে দেবে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “কর্নেলবাবু চিঠি দিয়েছেন। বলছেন, ৪ বছর পর অগ্নিবীরদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকে। কেন্দ্রে ওদের ডাটা ব্যাংক আমাদের দিয়ে দেবে। তাঁদের চাকরির ব্যবস্থা করতে হবে রাজ্যকেই।” একইসঙ্গে তিনি বলেন, “চাকরি দিতে আমার আপত্তি নেই। কিন্তু বিজেপির পাপ আমি কেন নেব? বিজেপির লোকেদের আমি কেন চাকরি দেব? ওদের ময়লা ওদেরই সাফ করতে হবে। আমার রাজ্যে যুবক-যুবতীর অভাব নেই। চাকরি চাইলে, সবার আগে তাঁদের চাকরি দেওয়া হয়।” অগ্নিবীরদের ৬০ বছরের জন্য চাকরির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, “৪ বছরের চাকরিতে জীবন চলে না। চাকরি করতে দিতে হবে ৬০ বছর পর্যন্ত। সেটা না পারলে মিথ্যা কথা বলবেন না। আসলে এটা একটা দুর্নীতি। বিরাট বড় দুর্নীতি।”


Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...