Monday, March 16, 2026

এসএসসি  নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের পর এফআইআর দায়ের  ইডির

Date:

Share post:

এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকের দুর্নীতি মামলায় এবার জোড়া এফআইআর দায়ের করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। এতদিন সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের করে তদন্ত চলছিল, এবার সেই আসরে নয়া সংযোজন ইডি। সূত্রের খবর, আলাদা আলাদা দু’টি এফআইআর দায়ের হয়েছে। এই মামলায় আগেই ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফের ২ জনকে ডাকা হয়েছে।

নিয়োগ দুর্নীতিতে লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। বিরোধী দলগুলি বারবার এ নিয়ে অভিযোগ করেছে। গত কয়েকদিন আগেই সিবিআইয়ের কাছ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু তথ্য ইডির আধিকারিকরা তলব করে। আর খতিয়ে দেখার পরেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। আজ মঙ্গলবারও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে দুজনকে তলব করা হয়েছে।

আরও পড়ুন- বম্বে হাই এলাকায় ৯ জনকে নিয়ে ওএনজিসি-র কপ্টারের জরুরি অবতরণ
মামলাকারীদের একাংশ বারবার অভিযোগ করেছেন, এসএসসি, প্রাইমারি-সহ একাধিক নিয়োগে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। এসএসসির চাকরিপ্রার্থী আন্দোলনকারীদের একাংশের অভিযোগ, এক সময় যাঁরা আন্দোলনের সামনের সারিতে ছিলেন, তাঁদের মধ্যেও অনেকে ঘুরপথে চাকরি পেয়ে গিয়েছেন আর্থিক লেনদেনের মাধ্যমে। জানা গিয়েছে, আব্দুল গনি আনসারি, সেতাবুদ্দিন, ববিতা সরকার এবং অনিন্দিতা বেরার মামলাকেই হাতিয়ার করেছে ইডি।

আপাতত একটি স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করেছে ইডি। উল্লেখ্য, আগেই হাইকোর্টের নির্দেশে সিবিআই গোটা বিষয়টির তদন্ত করছিল। এবার আর্থিক বিষয়টি খতিয়ে দেখতে কোথায়, কীভাবে টাকার লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখতে আসরে নামল ইডি।সব মিলিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় অনেকটাই এগিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ঠিক সেই সময়ে লেনদেন সংক্রান্ত তথ্য খুঁজতে তদন্ত শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও।

 

 

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...