Saturday, April 4, 2026

আজ আসানসোলে মুখ্যমন্ত্রীর কর্মিসভা

Date:

Share post:

তিন দিনের জেলা সফরে বর্ধমান গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের মে মাসের শেষে দুর্গাপুরের সার্কিট হাউসের লাউঞ্জে দাঁড়িয়ে আসানসোলে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। আজ, মঙ্গলবার সেই প্রতীক্ষার প্রহর গোনার অবসান। এবারের প্রথম লোকসভার উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাঁর এই ঐতিহাসিক জয়ের পর এই প্রথম আসানসোলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন:‘তোমার পাশে আছি’, রেনুকে জড়িয়ে ধরে সাহস দিলেন মুখ্যমন্ত্রী


বর্ধমান সফরের দ্বিতীয় দিনে আজ,মঙ্গলবার রয়েছে তাঁর কর্মিসভা। আসানসোল স্টেডিয়ামে (পোলো ময়দান) ওই সভা হবে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কড়া বন্দোবস্ত করা হয়েছে। চলছে কড়া নজরদারি।
href=”https://biswabanglasangbad.com/2022/06/12/dont-visit-howrah-police-advise-bjps-suvendu-adhikari/”>শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে মানা পুলিশের


দলীয় সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী সভায় রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, সাংসদ শত্রুঘ্ন সিন্‌হা, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি তথা আসানসোল পুরনিগমের মেয়র ও বিধায়ক বিধান উপাধ্যায়, ভি শিবদাসন দাসু, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক প্রদীপ মজুমদার, অমরনাথ চট্টোপাধ্যায়-সহ জেলার কয়েক জন নেতা ও জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে। থাকতে পারেন বিধায়ক বাবুল সুপ্রিয়ও।


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...